Skip to content
জুন 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী যুবক

উত্তরপ্রদেশে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী যুবক

Online Desk জুন 1, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: নারকীয় ঘটনা উত্তরপ্রদেশে। যৌন লালসার হাত থেকে রেহাই পেল না ৮০ বছরের বৃদ্ধাও। সোমবার উত্তরপ্রদেশের হাথরাসে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে এক ২৮ বছর বয়সী যুবককে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক নির্যাতিতার প্রতিবেশী বলে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। এদিন ৮০ বছর বয়সী ওই বৃদ্ধা বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত তাঁর ঘরে জোর করে ঢুকে পড়ে। এর পর বলপূর্বক তাঁকে ধর্ষণ করে ওই প্রতিবেশী যুবক। স্থানীয় বাসিন্দারা জানান, নির্যাতিতা চিৎকার করলে তাঁকে সাহায্যের জন্য ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। কিন্তু ততক্ষণে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে তদন্তকারীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা শুরু করেন ডাক্তাররা।

বিষয়টি নিয়ে পুলিশ আধিকারিক হিমাংশু মাথুর জানিয়েছেন, পুলিশ নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট এবং নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Post Views: 36

Continue Reading

Previous: মেসিকান্ডে হতে পারে গ্রেফতার; আগেভাগে বারাসাত আদালতে জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
Next: ‘কলকাতায় ধর্নার অনুমতি না মিললে দিল্লিতে বিক্ষোভ দেখাব’, বিজেপিকে নিশানা মমতার

সম্পর্কিত গল্প

B.jpg

হাম-মহামারীতে বিধ্বস্ত বাংলাদেশ ! জবাব দেবে কে ?

Online Desk জুন 1, 2026
border-g.jpg

মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টার থেকে ১৭ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক

Online Desk জুন 1, 2026
Bastab.jpg

মোহনবাগানের কলকাতা লিগে কোচ বাস্তব রায়

Online Desk জুন 1, 2026

You may have missed

B.jpg

হাম-মহামারীতে বিধ্বস্ত বাংলাদেশ ! জবাব দেবে কে ?

Online Desk জুন 1, 2026
border-g.jpg

মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টার থেকে ১৭ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক

Online Desk জুন 1, 2026
Bastab.jpg

মোহনবাগানের কলকাতা লিগে কোচ বাস্তব রায়

Online Desk জুন 1, 2026
E-1.jpg

ফের আইপিএলে সেরা মাঠ হল ইডেন

Online Desk জুন 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.