Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মেসিকান্ডে হতে পারে গ্রেফতার; আগেভাগে বারাসাত আদালতে জামিনের আবেদন অরূপ বিশ্বাসের

মেসিকান্ডে হতে পারে গ্রেফতার; আগেভাগে বারাসাত আদালতে জামিনের আবেদন অরূপ বিশ্বাসের

Online Desk জুন 1, 2026
arup.png

ওঙ্কার ডেস্ক: লিওনেল মেসির কলকাতা সফর এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ‘গোট’ ট্যুরকে ঘিরে বিতর্কের জেরে এবার আইনি জটিলতায় জড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারির আশঙ্কা তৈরি হওয়ায় সোমবার বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন তিনি।
জানা গিয়েছে, গত ১৭ মে বিধাননগর দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মেসির কলকাতা সফরের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। সেই অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাস-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। অভিযোগে বলা হয়েছে, যুবভারতীতে অনুষ্ঠানের দিন নির্দিষ্ট নিরাপত্তা বিধি অমান্য করে এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মাঠে প্রবেশ করেছিলেন। তাঁদের মধ্যে অরূপ বিশ্বাসও ছিলেন বলে অভিযোগ।
অভিযোগকারীর দাবি, ওই দিন নিরাপত্তা বলয় ভেঙে মেসির খুব কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করা হয় এবং এর ফলে অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন ঘটে। শুধু তাই নয়, অনুষ্ঠানকে কেন্দ্র করে টিকিট বণ্টন ও বিক্রি নিয়েও একাধিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগকারীর বক্তব্য, বিপুল সংখ্যক টিকিট কালোবাজারিতে বিক্রি করা হয়েছে, যার ফলে সাধারণ দর্শকদের একাংশ বঞ্চিত হন এবং আর্থিক অনিয়মের সম্ভাবনাও তৈরি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের মধ্যে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, ভয় দেখানো এবং প্রভাব খাটানোর মতো একাধিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তদন্তকারীরা অভিযোগের সত্যতা যাচাই করতে বিভিন্ন নথি, ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান সংগ্রহের কাজ শুরু করেছেন বলে জানা গিয়েছে। এদিকে, রাজ্যে সরকার পরিবর্তনের পর এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক প্রকাশ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পক্ষে মত দেন। তাঁর বক্তব্যের পর থেকেই বিষয়টি নতুন মাত্রা পায়। বিরোধী ও শাসক শিবিরের মধ্যে এই ইস্যু নিয়ে রাজনৈতিক বাকযুদ্ধও তীব্র হয়েছে।

Post Views: 86

Continue Reading

Previous: সইকাণ্ডে ঋতব্রত ও সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল
Next: উত্তরপ্রদেশে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী যুবক

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.