Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধিতায় মমতার পাশে তেজস্বী-হেমন্ত, রবিতে আসছেন কেজরিওয়াল

বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধিতায় মমতার পাশে তেজস্বী-হেমন্ত, রবিতে আসছেন কেজরিওয়াল

Online Desk এপ্রিল 25, 2026
kejri-mamata.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচনী প্রচারে বিজেপি বিরোধিতায় শান দিতে রাজ্যে আসছেন বিহারের বিরোধী দল আরজেডি-এর নেতা তেজস্বী যাদব এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তৃণমূল সূত্রের খবর, তেজস্বী এবং হেমন্ত জোড়াফুল শিবিরের প্রার্থীর হয়ে ভোট প্রচারে সামিল হবেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল। প্রচারের শেষ দিন ২৭ এপ্রিল। তার আগেই শনিবার তেজস্বী যাদব এবং হেমন্ত সোরেন নির্বাচনী প্রচার করবেন।

সূত্রের খবর, আরজেডির কার্যকরী সভাপতি তেজস্বী যাদব শনিবার দুপুর ৩টে নাগাদ বরাহনগরের আলমবাজারে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন। এদিন ৪টে নাগাদ তিনি সভা করবেন জোড়াসাঁকোতে। তেজস্বীর তৃতীয় কর্মসূচি রয়েছে ৬টা থেকে রাসবিহারীর এলাকায়। পাশাপাশি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সভা করবেন এদিন চন্দনগরের ভদ্রেশ্বরে। সাড়ে ৫টা নাগাদ সেই সভা হওয়ার কথা। শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে ওয়েলিংটন ময়দানেও নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর।

অন্য দিকে দ্বিতীয় দফার নির্বাচনে শেষ রবিবার বঙ্গে প্রচারে আসছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রবিবার বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওই দিন বিকেল পাঁচটায় গুরু রবিদাস পার্কের কাছে সভা রয়েছে কেজরির। সূত্রের খবর, নির্বাচনী প্রচারের ফাঁকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২৩ এপ্রিল রাজ্যের ১৬ জেলায় প্রথম দফার বিধানসভা নির্বাচনে ১৫২ আসনে ভোট গ্রহণ হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট হবে। ইতিমধ্যে দ্বিতীয় পর্বের নির্বাচনকে মাথায় রেখে প্রচারে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

Post Views: 101

Continue Reading

Previous: দ্বিতীয় দফায় শান্তি আলোচনা টেবিলে থাকছেনা প্রথম দফার শীর্ষ নেতৃত্ব! ইসলামাবাদের বৈঠক নিয়ে উদ্বেগ
Next: ইরান-আমেরিকা শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের দুই শহরে অঘোষিত ‘লকডাউন’, জনজীবন বিপর্যস্ত

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.