Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্টে সওয়াল আইনজীবী মমতার

ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্টে সওয়াল আইনজীবী মমতার

Online Desk মে 14, 2026
mamata-lawyer.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে আদালতে আইনজীবীর ভূমিকায় সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। এদিন সেখানে সওয়াল করেন তৃণমূল সুপ্রিমো।

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন কলকাতা হাইকোর্ট চত্বরে। আইনজীবীদের মতো পোশাক পরে তিনি এদিন বিচারপতির সামনে সওয়াল করেন। ভোটের পর রাজ্যের বিভিন্ন জায়গায় যে হিংসা ও অশ আন্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ, তিনি সেই সমস্ত বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তৃণমূল সুপ্রিমো আদালতে বলেন, ‘প্রথম বার কলকাতা হাই কোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তার পর থেকে সদস্যপদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এই সব অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট করছে, আগুন জালাচ্ছে। পুলিশ কোনও পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনও বুলডোজ়ার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, দয়া করে রাজ্যবাসীকে বাঁচান।’ মমতার সওয়ালের প্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে বলেন, তৃণমূল নেত্রীর অভিযোগ ভিত্তিহীন।

উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া ঘিরে তোলপাড় হয়েছিল পশ্চিমবঙ্গ। বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতে নিজের বক্তব্য তুলে ধরে ছিলেন তিনি। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে অশান্তির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 91

Continue Reading

Previous: উচ্চ মাধ্যমিক ২০২৬ মেধাতালিকায় রাজ্যসেরা আদৃত, জেলাভিত্তিক কৃতীদের সাফল্যে উজ্জ্বল বাংলা
Next: উত্তরবঙ্গের সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা রথীন্দ্রনাথ বসুকে স্পিকার পদের জন্য মনোনীত করল বিজেপি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.