Skip to content
জুন 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঋতব্রতদের চাল রুখতে কমিশনের দ্বারস্থ কালীঘাটের তৃণমূল

ঋতব্রতদের চাল রুখতে কমিশনের দ্বারস্থ কালীঘাটের তৃণমূল

Online Desk জুন 23, 2026
MAMATA-AAA.jpg

ওঙ্কার ডেস্কঃ তৃণমূলের ভাঙনের পর এবার দুই শিবিরের লড়াই কমিশনে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দল দখলের যাবতীয় চাল ভেস্তে দিতে রাতারাতি কমিশনের দ্বারস্থ হলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের তৈরি সংশোধিত জাতীয় কর্মসমিতি ও সাংগঠনিক স্তরের যাবতীয় তথ্য পাঠালেন কমিশনে। তাতে চেয়ারপার্সন হিসেবে নিজের নাম, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এছাড়া রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক পদে ডেরেক ও ব্রায়েন, দোলা সেনের নাম এবং কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীর নাম রয়েছে।
সোমবার নিউটাউনের হোটেলে ঋতব্রতপন্থী দলের তরফে নতুন করে ঘোষণা করা হয়েছে জাতীয় কর্মসমিতি। তাতে মমতা কিংবা অভিষেকের কোনও জায়গাই হয়নি। দলের চেয়ারপার্সন হয়েছেন অরূপ রায়। সাধারণ সম্পাদক ঋতব্রত-সহ চারজন। এছাড়া বিভিন্ন পদে রয়েছেন ঋতব্রতপন্থী নেতারাই। নিয়ম মেনে আগামী ১৫ দিনের মধ্যে এই নতুন কমিটিকে নির্বাচন কমিশনে নথিভুক্ত করার কথা জানিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে রাতারাতি পালটা চাল দিল তৃণ্মূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সোমবার নিউটাউনের হোটেলে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে নিজেদের জাতীয় কর্মসমিতি তৈরিতে ব্যস্ত ছিল, সেই সময় নতুন কমিটি তৈরি করে তা নির্বাচন কমিশনে পাঠানোর উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন তালিকায় চেয়ারপার্সন হিসাবে তিনি সই করেছেন। ৫ জুন কালীঘাটে তৈরি হওয়া জাতীয় কর্মসমিতিতে অরূপ বিশ্বাসকে রাখা হলেও, সোমবারের সংশোধিত তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে।

Post Views: 26

Continue Reading

Previous: উত্তর থেকে দক্ষিণ, ঝড়-বৃষ্টি অব্যাহত রাজ্যজুড়ে
Next: সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৪ কোটির সোনা

সম্পর্কিত গল্প

suvendu-mamata-1.jpg

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
suvendu-nn.jpg

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026

You may have missed

Bang.jpg

২৩ জুন : রক্ত-আন্দোলনের ৭৭ বছর ! প্রতিকূলতার মাঝেও আলো জ্বলবেই বাংলাদেশ

Online Desk জুন 23, 2026
suvendu-mamata-1.jpg

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
suvendu-nn.jpg

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.