Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ধরনায় ভরসা নয়, বাংলায় পালাবদল হওয়ার পর প্রথমবার রাজপথে মমতা

ধরনায় ভরসা নয়, বাংলায় পালাবদল হওয়ার পর প্রথমবার রাজপথে মমতা

Online Desk জুন 1, 2026
MAMATA.jpg

ওঙ্কার ডেস্কঃ প্রতিবাদ করতে বার বার রাজপথকে বেছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নীতিতে বরাবর বিশ্বাসী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের ভোটে ক্ষমতা হারানোর পরও প্রথমবার কর্মসূচি করতে সেই পথেই নামছেন তিনি। তবে কথা ছিল, ভোট পরবর্তী হিংসা সহ বিভিন্ন ইস্যুতে রানি রাসমনি অ্যাভিনিউতে ধরনায় বসবেন। কিন্তু সেই কর্মসূচি খানিকটা বদলেছেন মমতা। সূত্রের খবর, অবস্থান বিক্ষোভ বা ধরনা নয়, রানি রাসমনি অ্যাভিনিউ ধরে পদযাত্রা করবেন তিনি।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পুলিশের অনুমতি না পেলে আদালতে যাবেন না। সাধারণ নাগরিক হয়েই প্রতিবাদ দেখাবেন। দলের ভরাডুবির পর কার্যত দলের অন্দরেই তীব্র সমালোচনা, পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। এই অবস্থায় দলকে চাঙ্গা রাখতে এবং মানুষের পাশে থাকতে নিজের কালীঘাটের বাড়িতে একাধিক বৈঠক করেছেন মমতা। এবার পথে নামবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
২ জুন রানি রাসমনিতে অবস্থান বিক্ষোভের কথা ছিল তাঁর। তার জন্য পুলিশের অনুমতিও চেয়েছিলেন। কিন্তু সেই অনুমতি যে মিলবে না, তা বুঝেছেন। দলের অন্দরে খবর, সেজন্যই অবস্থান বিক্ষোভ নয়, তিনি রাসমনি অ্যাভিনিউ ধরে মিছিল করবেন। তাঁর মূল মন্ত্র, ‘রাস্তাই রাস্তা দেখাবে।’
সূত্রের খবর, দলনেত্রী জানিয়েছেন, পুলিশ অনুমতি না দিলে আদালত থেকে অনুমতি চাইতে যাবেন না। আসলে ইতিমধ্যে পরপর দু’দিন দলের দুই সাংসদ রাস্তায় বেরিয়ে ব্যাপক জনরোষের শিকার হয়েছেন। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রবিবার চণ্ডীপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জনতার হাতে প্রহৃত হয়েছেন। তৃণমূলের জনপ্রতিনিধিরা চরম আতঙ্কিত। এই পরিস্থিতিতে মমতা মিছিল করবেন।

Post Views: 79

Continue Reading

Previous: পরপর ২ বার ট্রফি জয়ের স্বপ্ন পূরণ কোহলির ! চিন্নাস্বামীর প্রয়াত সমর্থকদের ট্রফি উৎসর্গ আরসিবি অধিনায়কের
Next: অবশেষে সরানো হল মেসি- মুর্তি! অক্ষত অবস্থায় অন্যত্র সংরক্ষণ করা হবে স্ট্যাচু

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.