Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মেজাজ হারিয়ে তৃণমূল কর্মীকেই সপাটে চড় মমতার

মেজাজ হারিয়ে তৃণমূল কর্মীকেই সপাটে চড় মমতার

Online Desk জুলাই 9, 2026
mamata-bn.jpg

ওঙ্কার ডেস্ক: মেজাজ হারালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে হাজরায় তৃণমূলের মিছিল ঘিরে বিশৃঙ্খলা তৈরি হলে মেজাজ হারিয়ে দলের কর্মীকে সপাটে চড় মারেরন তৃণমূল সুপ্রিমো। বারুইপুরের নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেন। তাতেই ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে মেজাজ হারান তিনি।

তৃণমূল সূত্রের খবর, বারুইপুর কাণ্ডের প্রতিবাদে বুধবার দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে তৃণমূলের মিছিল শুরু হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এদিন মিছিল শুরু হয়। মিছিল কিছুটা এগোলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের মিছিল দেখে ‘চোর চোর’ স্লোগান দেন বলে অভিযোগ। এমনকী রাস্তার ধারে বাজানো হয় ‘মাছ চোর’ গান। এই পরিস্থিতিতে জোড়াফুল শিবির ও পদ্ম শিবিরের কর্মীরা সংঘাতে জড়ান। তৃণমূলের অভিযোগ, তাদের দলের কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে। এই পরিস্থিতিতে কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বাড়ির বাইরে ভিড় জমে গিয়েছিল। সেই ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন মমতা। কিন্তু বিশৃঙ্খলা তৈরি হওয়ায় মেজাজ হারিয়ে দলেরই এক কর্মীকে সপাটে চড় মারেন তিনি।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এ বিষয়ে বলেন, ‘ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গেছেন। এই সমস্ত আচরণ দুর্ভাগ্যজনক। তাঁর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে।’

Post Views: 38

Continue Reading

Previous: মিরিকের ভেঙে পড়া দুধিয়া ব্রিজের পুনর্নির্মাণ সম্পন্ন, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Next: কেন বাতিল হল অন্নপুর্ণা ভান্ডার, এবার তা সহজেই দেখে নেওয়া যাবে; জানালো নবান্ন

সম্পর্কিত গল্প

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.