ওঙ্কার ডেস্ক: মাত্র ২০ দিনে সম্পন্ন হল মিরিকের দুধিয়া ব্রিজের পুনর্নির্মাণ। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ব্রিজের ভার্চুয়ালি উদ্বোধন করেন। ব্রিজের পুনর্নির্মাণ সম্পন্ন হওয়ায় খুশি স্থানীয় মানুষজন।
প্রবল দুর্যোগে জলের স্রোতে ভেসে গিয়েছিল মিরিকের দুধিয়া বেইলি ব্রিজের একাংশ। এর ফলে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিকের। ব্রিজে ভেঙে যাওয়ার পর দ্রুত নির্মাণের কাজ শুরু করে প্রশাসন। ২০ দিনের মধ্যে মিরিকের সেই ব্রিজ নির্মাণ সম্পন্ন হল। বুধবার নবান্ন থেকে ওই সেতুর ভারচুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, সাংসদ রাজু বিস্তা-সহ অন্যান্যরাও।
এই সেতু পুনর্নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন হওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেনা জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন। সাংসদ রাজু বিস্তা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। দ্রুত সেতু তৈরি ও উদ্বোধনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। জুন মাসে ভারী বৃষ্টি ও দুর্যোগের কারণে বালাসন নদীর জলে ভেসে যায় দুধিয়ার অস্থায়ী সেতুর একাংশ। এর ফলে দুধিয়া হয়ে ১২ নম্বর রাজ্য সড়ক বন্ধ হয়ে যায়। শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিকের। এরপরই রাজ্য সরকারের তরফে তৎপরতা শুরু হয়। সেনাবাহিনীর কাছে বেইলি ব্রিজ তৈরির আর্জি জানানো হয়। স্রোত কিছুটা কমলে সেনাবাহিনী কাজ শুরু করে।