Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুনেতে বর্জ্যের পাহাড় ধসে ভেঙে পড়ল তিনতলা বাড়ি! আটকে বহু

পুনেতে বর্জ্যের পাহাড় ধসে ভেঙে পড়ল তিনতলা বাড়ি! আটকে বহু

Online Desk জুলাই 9, 2026
pune.jpg

ওঙ্কার ডেস্ক: ভারী বর্ষণের ফলে ধসে পড়ল বর্জ্যের পাহাড়। আর তার ফলে ভেঙে পড়ল তিনতলা বাড়ি। ভেঙে পড়া বাড়িটির ভিতরে অন্তত ১৫ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনার ফলে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বুধবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুনের পিম্পরি চিঞ্চওয়াড়ে একটি তিন তলা বাড়ি ভেঙে পড়েছে। ভারী বৃষ্টির কারণে আবর্জনার একটি বিশাল স্তূপ বাড়িটির উপর ধসে পড়ে। তার ফলে এই বিপর্যয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল বাহিনী এবং এনডিআরএফ-এর দল। উদ্ধারকাজ শুরু করেছে তারা। এক তদন্তকারী আধিকারিক জানান, ভেঙে পড়া তিন তলা বাড়িটি শহরের পুরসভার বর্জ্য প্রক্রিয়াকরণের কাজের সঙ্গে যুক্ত বেসরকারি কোম্পানির অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছিল।

পিম্পরি চিঞ্চওয়াড় পুর কর্পোরেশনের কমিশনার বিজয় সূর্যবংশী সংবাদ সংস্থাকে বলেন, ‘অফিসটি ছিল পুরনো আবর্জনার পাহাড়ের মতো একটি স্তূপের পাশে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ভারী বৃষ্টির কারণে আবর্জনার স্তূপটি আলগা হয়ে বাড়িটির ওপর ধসে পড়ে।’ যারা আটকে পড়েছেন তাদের অধিকাংশই বেসরকারি সংস্থার কর্মী বলএ অনুমান। দুর্ঘটনার সময় তাঁরা ভেতরে কাজ করছিলেন। ওই আধিকারিক জানান, উদ্ধারকাজ পুরোদমে চলছে। স্থানীয় এক ব্যক্তির দাবি, বাড়িটি ধসে পড়ার সময় ভেতরে ১৯ জন কর্মচারী ছিলেন। চার জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের জন্য সেনাবাহিনীকেও কাজে লাগানো হয়েছে।

Post Views: 47

Continue Reading

Previous: ভারী থেকে অতি ভারী বৃষ্টি জেলায় জেলায়, আগামী সপ্তাহেও হলুদ সতর্কতা জারি উত্তর-দক্ষিণবঙ্গে
Next: মিরিকের ভেঙে পড়া দুধিয়া ব্রিজের পুনর্নির্মাণ সম্পন্ন, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
suvendu-cm.jpg

সোমবার থেকে রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.