Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • স্বপ্নাদেশে শুরু, ১৭৮ বছর ধরে ঐতিহ্যের লক্ষ্মীপুজো অন্ডালের খাঁন্দরায় সিংহ পরিবারে

স্বপ্নাদেশে শুরু, ১৭৮ বছর ধরে ঐতিহ্যের লক্ষ্মীপুজো অন্ডালের খাঁন্দরায় সিংহ পরিবারে

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-15.webp

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল: গ্রামে আর তেমন কোনও লক্ষ্মীপুজো হয় না, ব্যতিক্রম শুধু সিংহ পরিবারের পুজো। আর সেই পুজোকে ঘিরেই প্রতি বছর উৎসবের চেহারা নেয় পশ্চিম বর্ধমানের অন্ডালের খাঁন্দরা গ্রাম। ১৭৮ বছর ধরে চলে আসা এই প্রাচীন লক্ষ্মীপুজো আজও ধরে রেখেছে ঐতিহ্য ও পারিবারিক পরম্পরা।

এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে তিন দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিড় জমান গ্রামের বাসিন্দা থেকে আশপাশের এলাকার বহু মানুষ।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৭৮ বছর আগে সুধাকৃষ্ণ সিংহ মা লক্ষ্মীর স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশ মেনেই খাঁন্দরায় এই পুজোর সূচনা হয়। সিংহ পরিবারের আদি বাসস্থান ছিল মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকায়। সেখান থেকেই মায়ের নির্দেশে খাঁন্দরা গ্রামে এসে পুজোর প্রচলন করেন সুধাকৃষ্ণ সিংহ। পরবর্তীকালে এই এলাকাতেই স্থায়ীভাবে বসবাস শুরু করে পরিবার।

সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও বদলায়নি পুজোর রীতি। বংশপরম্পরায় চলে আসা প্রাচীন নিয়ম মেনেই আজও নিষ্ঠার সঙ্গে পুজো হয়। গ্রামের একমাত্র লক্ষ্মীপুজো হওয়ায় এই উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে রয়েছে বিশেষ আবেগ। শুধু ধর্মীয় আচার নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে সিংহ পরিবারের এই লক্ষ্মীপুজো হয়ে উঠেছে খাঁন্দরা গ্রামের সামাজিক মিলনমেলার কেন্দ্র। দেড় শতাব্দীরও বেশি সময় পেরিয়ে আজও বিশ্বাস, ভক্তি ও পরম্পরার ধারাই বহন করে চলেছে এই প্রাচীন পুজো।

Continue Reading

Previous: প্রথম আলাপে প্রেম, তারপর জীবনসঙ্গী ! রাজীবের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় সনিয়া বললেন “খুব সুদর্শন ছিলেন”
Next: বিজয়ার ব্যানার বাঁধা নিয়ে তুলকালাম দুর্গাপুরে, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ড্রেনে ফেলে মারধরের অভিযোগ

সম্পর্কিত গল্প

New-Project-14.webp

বিজয়ার ব্যানার বাঁধা নিয়ে তুলকালাম দুর্গাপুরে, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ড্রেনে ফেলে মারধরের অভিযোগ

Online Desk অক্টোবর 24, 2026
Sonia-1A.jpg

প্রথম আলাপে প্রেম, তারপর জীবনসঙ্গী ! রাজীবের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় সনিয়া বললেন “খুব সুদর্শন ছিলেন”

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-12.webp

সপ্তমীর বিপর্যয়ের পর অবশেষে নিরঞ্জনের পথে চোরবাগানের প্রতিমা, বরণ-সিঁদুর খেলা ছাড়াই বিদায়

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

New-Project-14.webp

বিজয়ার ব্যানার বাঁধা নিয়ে তুলকালাম দুর্গাপুরে, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ড্রেনে ফেলে মারধরের অভিযোগ

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-15.webp

স্বপ্নাদেশে শুরু, ১৭৮ বছর ধরে ঐতিহ্যের লক্ষ্মীপুজো অন্ডালের খাঁন্দরায় সিংহ পরিবারে

Online Desk অক্টোবর 24, 2026
Sonia-1A.jpg

প্রথম আলাপে প্রেম, তারপর জীবনসঙ্গী ! রাজীবের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় সনিয়া বললেন “খুব সুদর্শন ছিলেন”

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-12.webp

সপ্তমীর বিপর্যয়ের পর অবশেষে নিরঞ্জনের পথে চোরবাগানের প্রতিমা, বরণ-সিঁদুর খেলা ছাড়াই বিদায়

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.