Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভারী থেকে অতি ভারী বৃষ্টি জেলায় জেলায়, আগামী সপ্তাহেও হলুদ সতর্কতা জারি উত্তর-দক্ষিণবঙ্গে

ভারী থেকে অতি ভারী বৃষ্টি জেলায় জেলায়, আগামী সপ্তাহেও হলুদ সতর্কতা জারি উত্তর-দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 9, 2026
IUHY.png

ওঙ্কার ডেস্ক: উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষার আমেজ। বৃহস্পতি-শুক্রবারও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। খবর, আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায়। আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস৷
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। পাশাপাশি, বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতায় সকালে মেঘলা আকাশ। ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃহস্পতি ও শুক্রবার। উইকেন্ডেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি কলকাতাতে।

Post Views: 78

Continue Reading

Previous: ই-২০ ব্যবহারে গাড়ির কোন ক্ষতি হয়না; দাবি পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি
Next: পুনেতে বর্জ্যের পাহাড় ধসে ভেঙে পড়ল তিনতলা বাড়ি! আটকে বহু

সম্পর্কিত গল্প

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
suvendu-cm.jpg

সোমবার থেকে রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.