Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কেন বাতিল হল অন্নপুর্ণা ভান্ডার, এবার তা সহজেই দেখে নেওয়া যাবে; জানালো নবান্ন

কেন বাতিল হল অন্নপুর্ণা ভান্ডার, এবার তা সহজেই দেখে নেওয়া যাবে; জানালো নবান্ন

Online Desk জুলাই 9, 2026
annapurna-yojna-portal.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার পরই জোড় কদমে শুরু হয়েছে অন্নপুর্ণা ভান্ডারের কাজ। ইতিমধ্যেই ১ কোটির বেশি মহিলার অর্থ সাহায্য পেয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু আবেদন বাতিলও হয়েছে লক্ষাধিক মহিলার। সে নিয়ে জেলাস্তরে মহিলাআ, বিডিও অফিস, পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়েছেন। এবার সে সমস্যা মেটাতে রাজ্য সরকার অন্নপুর্ণা যোজনা পোর্টালে ‘এডিট’ অপশন রাখার কথা জানিয়েছে। এবার মহিলারা দেখতে পাবেন কেন বাতিল করা হয়েছে তাঁদের আবেদন। পাশাপাশি আগের দেওয়া তথ্যও নতুন করে ঠিক করতে পারবেন তারা। এই পদক্ষেপের জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় হওয়া অশান্তির মিটবে বলে অভিমত মুখ্যসচীব মনোজ আগরওয়ালের।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনেক ক্ষেত্রেই আবেদনকারীদের নাম তালিকায় না আসা বা আবেদন বাতিল হওয়ার পিছনে প্রযুক্তিগত ত্রুটি কিংবা তথ্যগত ভুল দায়ী। কারও আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না থাকা, কোথাও আবার একই মোবাইল নম্বর একাধিক আবেদন বা সরকারি প্রকল্পে ব্যবহৃত হওয়া, আবার অনেক ক্ষেত্রে আবেদনপত্রে ভুল তথ্য দেওয়ার কারণেই সমস্যা তৈরি হয়েছে। ফলে প্রকৃত যোগ্য উপভোক্তারাও আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে নতুন ‘এডিট’ অপশন চালু হলে আবেদনকারীরা নিজেদের প্রোফাইলে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন। একই সঙ্গে পোর্টালে স্পষ্টভাবে উল্লেখ থাকবে কেন কোনও আবেদন বাতিল হয়েছে। এর ফলে আবেদনকারীদের আর আলাদা করে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতে হবে না। বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় যাচাইয়ের সুযোগ পাবেন তাঁরা।
সরকারি সূত্রের দাবি, অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৬২ লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে প্রায় ১ কোটি ২২ লক্ষ আবেদন অনুমোদিত হয়েছে। অন্যদিকে, প্রায় ২৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে বিভিন্ন কারণে। প্রশাসনের লক্ষ্য, বাতিল হওয়া আবেদনগুলির পুনর্বিবেচনা এবং যাচাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করা, যাতে প্রকৃত যোগ্য কেউ আর এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। প্রশাসনের বক্তব্য, আবেদন বাতিল হওয়া মানেই যে সংশ্লিষ্ট ব্যক্তি স্থায়ীভাবে অযোগ্য এমন নয়। অনেক ক্ষেত্রেই শুধুমাত্র তথ্যগত ভুল বা নথির অসঙ্গতির কারণে আবেদন গ্রহণ করা সম্ভব হয়নি। সেই কারণেই তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। আবেদনকারীরা ভুল সংশোধন করলে সংশ্লিষ্ট আবেদন পুনরায় যাচাই করা হবে এবং যোগ্যতা প্রমাণিত হলে তাঁরা প্রকল্পের সুবিধা পেতে পারবেন। অন্নপূর্ণা যোজনা চালুর পর থেকেই বিপুল সংখ্যক আবেদন জমা পড়লেও আবেদন বাতিল এবং অর্থ না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে একাধিক জেলায় অসন্তোষের সৃষ্টি হয়েছে। কোথাও বিক্ষোভ, কোথাও প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে নতুন ব্যবস্থা চালু হলে সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছে প্রশাসন।

Post Views: 25

Continue Reading

Previous: মেজাজ হারিয়ে তৃণমূল কর্মীকেই সপাটে চড় মমতার
Next: বারুইপুরকাণ্ডের প্রতিবাদে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার আরও ২২, ধৃতের সংখ্যা বেড়ে ৪০

সম্পর্কিত গল্প

Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
suvendu-cm.jpg

সোমবার থেকে রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026
suvendu-nabanna.jpg

বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়ি মেরামত প্রশাসনের, শনিবার যাবেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.