Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বারুইপুরকাণ্ডের প্রতিবাদে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার আরও ২২, ধৃতের সংখ্যা বেড়ে ৪০

বারুইপুরকাণ্ডের প্রতিবাদে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার আরও ২২, ধৃতের সংখ্যা বেড়ে ৪০

Online Desk জুলাই 9, 2026
arrest.jpg

ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বারুইপুর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের নামে তাণ্ডব চালিয়েছিলেন যারা তাদেরকে ছাড়া হবে না বলে। রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই হুঁশিয়ারির পর তৎপরতা বাড়ায় পুলিশ। পুলিশের উপর হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ এবং পিটিয়ে খুনের অভিযোগে আরও ২২ জনকে গ্রেফতার করলেন তদন্তকারীরা।

উল্লেখ্য, বারুইপুরে গোলমালের ঘটনায় বুধবার গ্রেফতার করা হয় ১৮ জনকে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে রাতভর তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও ২২ জনকে পাকড়াও করে পুলিশ। সব মিলিয়ে গোলমাল ও গণপিটুনির ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০। রবিবার ১১ বছরের নাবালিকার দেহ উদ্ধারের পর উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুর। নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ময়নাতদন্তের রিপোর্টে তার প্রমাণও মেলে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশের উপর হামলারও অভিযোগ ওঠে। এক যুবককে দোষী সন্দেহে হত্যার অভিযোগও ওঠে। সবমিলিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বৃহস্পতিবার আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

বারুইপুরের বিক্ষোভ প্রসঙ্গে সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘বাকি যাঁরা অতৃপ্ত আত্মা রয়েছেন, ভোটে হেরে যাঁরা ঘরে ঢুকে গিয়েছিলেন, এখনও ঘরে রয়েছেন, তিন জন মিলে যে তিনটে কাণ্ড করেছেন, তাঁদেরও ভুগতে হবে। এমন ভোগাব বুঝতে পারবে।’ তার পর দিন অর্থাৎ মঙ্গলবার বারুইপুরে যান পুলিশমন্ত্রী শুভেন্দু। সেখান থেকে তিনি জানান, যে যুবককে সন্দেহভাজন মনে করে পিটিয়ে খুন করা হয়েছে, তিনি নির্দোষ ছিলেন।

Post Views: 60

Continue Reading

Previous: কেন বাতিল হল অন্নপুর্ণা ভান্ডার, এবার তা সহজেই দেখে নেওয়া যাবে; জানালো নবান্ন
Next: ইরান ‘চুক্তির জন্য মরিয়া’, ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও পোস্ট করে দাবি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
suvendu-cm.jpg

সোমবার থেকে রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026
suvendu-nabanna.jpg

বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়ি মেরামত প্রশাসনের, শনিবার যাবেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.