Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারকে অপসারণ হাইকোর্টের

পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারকে অপসারণ হাইকোর্টের

Online Desk জানুয়ারি 30, 2025
Calcutta_highcourt 1280

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: অবসরের পাঁচ বছর পরেও বহাল ছিলেন পদে। অবশেষে হাইকোর্টের নির্দেশে সরে যেতে হল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে। সূত্রের খবর, মানস চক্রবর্তীর মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালের ১ নভেম্বর। কিন্তু অভিযোগ, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি পদত্যাগ করেননি।

বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদ ছাড়তে হবে তাঁকে। অর্থাৎ ৩১ জানুয়ারি, শুক্রবার বিকেল ৫টার মধ্যে তিনি যদি পদত্যাগ না করেন তবে তাঁকে অপসারণ করা হবে পদ থেকে। সেই সঙ্গে বিচারপতি প্রশ্ন তোলেন, রাজ্য সরকারের অনুমোদন ছাড়া কী ভাবে তিনি এত বছর ওই পদে থেকে গেলেন?

উল্লেখ্য, বেঙ্গল মেডিক্যাল অ্যাক্ট অনুযায়ী, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও পদে থাকতে গেলে রাজ্য সরকারের আগাম অনুমোদন নিতে হয়। কিন্তু মানস চক্রবর্তী তা করেননি। রাজ্যের অনুমোদন ছাড়া তিনি রেজিস্ট্রার পদে পাঁচ বছরের বেশি সময় ধরে রয়ে গিয়েছেন। যা বেআইনি বলে পর্যবেক্ষণ আদালতের।

Post Views: 117

Continue Reading

Previous: ট্যাব কেলেঙ্কারিতে ধৃত প্রধান শিক্ষককে আদালতে পেশ করল পুলিশ
Next: আরজি কর থেকে সন্দীপ ঘোষের স্ত্রীকে বদলি করা হল বেলেঘাটা আইডিতে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.