Skip to content
আগস্ট 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রধানমন্ত্রী মোদীর

নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk আগস্ট 19, 2026
1000344392.jpg

ওঙ্কার ডেস্ক: নিউমার্কেটের হোটেলে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’

উল্লেখ্য মঙ্গলবার রাত প্রায় পৌনে ২টো নাগাদ হোটেলের অধিকাংশ আবাসিক যখন ঘুমাচ্ছিলেন, সেই সময় আচমকা ঘন ধোঁয়ায় ভরে যায় ঘরগুলি। আতঙ্কে ঘুম ভেঙে যায় আবাসিকদের। এরপর আগুন থেকে বাঁচতে শুরু হয় হুড়োহুড়ি। কিন্তু ধোঁয়া ও আগুনের কারণে অনেকেই আটকে পড়েন। শেষ পর্যন্ত প্রাণ হারান ৯ জন। আহত ৬ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
হোটেলে থাকা আবাসিকদের অনেকেই কলকাতায় এসেছিলেন বিভিন্ন কাজে। কেউ চিকিৎসার জন্য শহরে এসেছিলেন। কেউ এসেছিলেন অন্য প্রয়োজনেও।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। উদ্ধারকাজ শুরু হয় দ্রুত। পরে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রাজ্যের দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী, অগ্নিমিত্রা পাল এবং তাপস রায়-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

প্রসঙ্গত, কয়েক দিনের ব্যবধানে রাজ্যে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বেড়েছে। তারাপীঠের পর কলকাতার নিউমার্কেটে প্রাণঘাতী অগ্নিকাণ্ড। এই ঘটনায় হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

Post Views: 16

Continue Reading

Previous: ক্ষেপণাস্ত্র হামলার জের, ইরানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করল সংযুক্ত আরব আমিরশাহি
Next: ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

সম্পর্কিত গল্প

1000366826.jpg

উচ্চ প্রাথমিকে ১৬০০ সুপার নিউমেরারি পদ বাতিল, বিজ্ঞপ্তি প্রত্যাহার রাজ্যের

Online Desk আগস্ট 19, 2026
1000366823.jpg

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, মহুয়ার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Online Desk আগস্ট 19, 2026
andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026

You may have missed

1000366826.jpg

উচ্চ প্রাথমিকে ১৬০০ সুপার নিউমেরারি পদ বাতিল, বিজ্ঞপ্তি প্রত্যাহার রাজ্যের

Online Desk আগস্ট 19, 2026
1000366823.jpg

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, মহুয়ার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Online Desk আগস্ট 19, 2026
andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.