Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্বামীর জামিনের প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কলকাতার পার্ক স্ট্রিটে

স্বামীর জামিনের প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কলকাতার পার্ক স্ট্রিটে

Online Desk জুলাই 24, 2025
sexual-abuse.png

নিজস্ব সংবাদদাতা: ফের শিরোনামে শহরের অন্যতম ব্যস্ত এলাকা পার্ক স্ট্রিট এবার এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক সেনাকর্মী। অভিযোগ, জেলে বন্দি স্বামীকে জামিনে মুক্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কলকাতায় ডেকে এনে ওই মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত মুজিবুর রহমান। ঘটনার ভিত্তিতে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা, যার ভিত্তিতে পুলিশ ওয়াটগঞ্জ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার আদালতে তোলা হয় মুজিবুরকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মুজিবুর রহমান অসমে কর্মরত এক সেনাকর্মী। নির্যাতিতা মহিলার বাড়ি বর্ধমানে। প্রায় এক মাস আগে বীরভূমের বিস্ফোরণ সংক্রান্ত এক মামলায় এনআইএ-র হাতে গ্রেফতার হন ওই মহিলার স্বামী। সেই থেকেই স্বামীকে জামিনে মুক্ত করার চেষ্টা করছিলেন তিনি। সেই সুযোগেই মুজিবুরের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। অভিযোগ, জামিনের ব্যবস্থার জন্য কলকাতায় নিয়ে আসার নাম করে পার্ক স্ট্রিটের এক গেস্টহাউসে ডেকে নেন মুজিবুর। সেখানেই নির্জন ঘরে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ঘটনার পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন নির্যাতিতা। ঘটনার কথা স্বামীর জামিন হওয়ার পরে তিনি স্বামীকে জানান এবং তাঁর পরামর্শেই পুলিশের দ্বারস্থ হন তিনি।
অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ তদন্তে নামে কলকাতা পুলিশ। দ্রুত অভিযান চালিয়ে বীরভূম থেকে মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। বর্তমানে পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দিক খতিয়ে দেখছে। মহিলার বয়ান ও অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজও চলছে।
শহরের বুকে এমন ন্যক্কারজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনে সেনা কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

Post Views: 212

Continue Reading

Previous: পণ না পেয়ে নিজের সন্তানকে উল্টো করে ঝুলিয়ে রাস্তায় ঘরালো বাবা; অভযুক্তকে কাউন্সেলিং সেন্টারে পাঠানো হয়েছে
Next: অবশেষে স্বাক্ষরিত ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তি, ‘বিশ্ববাণিজ্যে নয়া দিগন্ত’ বললেন মোদী, স্টারমার

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.