Skip to content
আগস্ট 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসআইআর-এ আটকে থাকা ভোটারদের সুরাহা করতে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রতের; পাল্টা কটাক্ষ কালীঘাট তৃণমূলের

এসআইআর-এ আটকে থাকা ভোটারদের সুরাহা করতে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রতের; পাল্টা কটাক্ষ কালীঘাট তৃণমূলের

Online Desk আগস্ট 7, 2026
ritabrata.png

ওঙ্কার ডেস্ক: এসআইআর-এ ট্রাইবুনালে আটকে থাকা ভোটারদের নিষ্পত্তির জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মূলত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এসআইআর-এর আওতায় থাকা বিভিন্ন আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং সাধারণ ভোটারদের হয়রানি কমানোর দাবি জানানো হয়েছে বলে সূত্রের খবর। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল গোষ্ঠীর প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত একাধিক সমস্যা তুলে ধরা হয়।
বিদ্রোহী তৃণমূল শিবিরের তরফে দাবি করা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের যাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় নথি জমা দেওয়া, আবেদন যাচাই এবং চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে দেরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। বৈঠকে ভোটারদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত রাখার বার্তাও দেওয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়ার কারণে কোনও যোগ্য নাগরিক যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বিধানসভা ও রাজনৈতিক পরিসরে তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজন নিয়ে জল্পনা চললেও, ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে একযোগে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। বর্তমানে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি মাসেই শুরু হয়েছে জনগণনার কাজ। এসআইআর তালিকার নামে নির্ভর করবে এই আদমশুমারির কাজে। তাই সাধারণ মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি না হয় সেকারনেই অতিসত্বর এর নিষ্পত্তির দাবি তোলা হয়েছে। ঋতব্রত তৃণমূলের পাশাপাশি সদ্য তৃণমূল থেকে বেড়িয়ে যাওয়া এনসিপিআই-ও এবিষয়ে সরব হয়েছে।

Post Views: 34

Continue Reading

Previous: বিমার ৪৪ লক্ষ টাকা পেতে স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে খুন! দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা
Next: ৪০ লক্ষ টাকার মাদক বিক্রি; মালদা থেকে আটক দুই

সম্পর্কিত গল্প

B-M.jpg

ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

Online Desk আগস্ট 7, 2026
Cricket.jpg

চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

Online Desk আগস্ট 7, 2026
Dipke.jpg

‘বিজেপি ও আরএসএস-এর মধ্যে সমন্বয়ের অভাব ! মোহন ভাগবতের প্রসঙ্গ তুলে জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Online Desk আগস্ট 7, 2026

You may have missed

B-M.jpg

ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

Online Desk আগস্ট 7, 2026
Cricket.jpg

চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

Online Desk আগস্ট 7, 2026
Dipke.jpg

‘বিজেপি ও আরএসএস-এর মধ্যে সমন্বয়ের অভাব ! মোহন ভাগবতের প্রসঙ্গ তুলে জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Online Desk আগস্ট 7, 2026
Vijoy.jpg

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন

Online Desk আগস্ট 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.