Skip to content
আগস্ট 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিমার ৪৪ লক্ষ টাকা পেতে স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে খুন! দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা

বিমার ৪৪ লক্ষ টাকা পেতে স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে খুন! দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা

Online Desk আগস্ট 7, 2026
death-f.jpg

ওঙ্কার ডেস্ক: বিমার ৪৪ লক্ষ টাকা পেতে স্ত্রীকে পরিকল্পনা করে খুন করলেন স্বামী এবং তার সহযোগীরা। খুনের পর গোটা বিষয়টিকে দুর্ঘটনায় মৃত্যু বলে চালানোর চেষ্টা করে অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে। নিহত মহিলার বয়স ৩২ বছর। প্রথমে মনে করা হয়েছিল কোনও গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু তদন্ত যত এগোতে থাকে তত গোটা ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ জানতে পারে, বিমার ৪৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার লক্ষ্যে স্বামীর নেতৃত্বে একাধিক ব্যক্তি মিলে ওই মহিলাকে হত্যা করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম রিতা। তাঁর স্বামীর নাম অমর সিং। অমর আরও তিন জনকে সঙ্গে নিয়ে রিতাকে হত্যা করেছে। প্রথমে তাঁকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হয়, এর ফলে রিতা লুটিয়ে পড়লে তাঁর শরীরের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে খুন করা হয়। শুধু খুন নয়, এই হত্যাকাণ্ডের পর অমর পুলিশের কাছে গিয়ে নিখোঁজ অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অমর সিং রিতাকে রাস্তায় নিয়ে যান। সেখানে একটি গাড়ি নিয়ে তাঁর তিন সহযোগী আগে থেকেই অপেক্ষা করছিল। এরপর অভিযুক্তরা গাড়ি চালিয়ে এসে রিতাকে ধাক্কা দেয়। যার ফলে তিনি রাস্তার পাশের একটি খাদে পড়ে যান। তাঁকে খাদ থেকে টেনে তুলে রাস্তায় শুইয়ে দিয়ে পুনরায় তাঁর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় তারা। ঘটনার পর চার জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার জানান, ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা বিশ্লেষণ এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের ফলে তদন্তকারীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন, এটি দুর্ঘটনা বলে প্রথমে মনে করা হলেও এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশের দাবি, রিতার জীবন বিমা পলিসি থেকে ৪৪ লক্ষ টাকা দাবি করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে চুক্তি হয়েছিল, বিমার টাকা থেকে অমর সিং ১৫ লক্ষ নেবে, বাকি টাকা অন্য অভিযুক্তদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

Post Views: 39

Continue Reading

Previous: একের পর এক মামলায় জেরবার অভিষেকের আপ্তসহায়ক! আরও দুই মামলায় গ্রেফতারির আশঙ্কা, দ্রুত শুনানির আর্জি খারিজ করল হাইকোর্ট
Next: এসআইআর-এ আটকে থাকা ভোটারদের সুরাহা করতে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রতের; পাল্টা কটাক্ষ কালীঘাট তৃণমূলের

সম্পর্কিত গল্প

B-M.jpg

ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

Online Desk আগস্ট 7, 2026
Cricket.jpg

চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

Online Desk আগস্ট 7, 2026
Dipke.jpg

‘বিজেপি ও আরএসএস-এর মধ্যে সমন্বয়ের অভাব ! মোহন ভাগবতের প্রসঙ্গ তুলে জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Online Desk আগস্ট 7, 2026

You may have missed

B-M.jpg

ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

Online Desk আগস্ট 7, 2026
Cricket.jpg

চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

Online Desk আগস্ট 7, 2026
Dipke.jpg

‘বিজেপি ও আরএসএস-এর মধ্যে সমন্বয়ের অভাব ! মোহন ভাগবতের প্রসঙ্গ তুলে জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Online Desk আগস্ট 7, 2026
Vijoy.jpg

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন

Online Desk আগস্ট 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.