Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

ওঙ্কার ডেস্ক: সপ্তাহান্তে ট্রেন পরিষেবায় বড়সড় প্রভাব পড়তে চলেছে। শিয়ালদহ ডিভিশনে সাত ঘণ্টার ট্রাফিক ব্লক চলবে পূর্ব রেলে। ট্র্যাক ও রেল পরিকাঠামোর উন্নয়ন কাজের জন্য এই ব্লক নেওয়া হবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার গভীর রাত থেকে কাজ শুরু হবে। ২৯ আগস্ট রাত ১২টা থেকে ৩০ আগস্ট রবিবার সকাল ৭টা পর্যন্ত চলবে কাজ।

এই সময় ডাউন লাইনের পয়েন্টের ক্ষমতা ও স্থায়িত্ব বাড়ানোর কাজ হবে। পাশাপাশি ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট বদলানো হবে। প্রয়োজনীয় আরও কিছু রক্ষণাবেক্ষণের কাজও চলবে। এর জেরে একাধিক লোকাল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। মোট পাঁচ জোড়া ট্রেন বাতিল থাকবে।

কোন কোন ট্রেন বাতিল?

শিয়ালদহ–হাবড়া শাখা
এই শাখায় বাতিল থাকবে দু’টি জোড়া লোকাল।
৩৩৬৫১ আপ শিয়ালদহ–হাবড়া লোকাল
৩৩৬৫২ ডাউন হাবড়া–শিয়ালদহ লোকাল
৩৩৬৫৩ আপ শিয়ালদহ–হাবড়া লোকাল
৩৩৬৫৪ ডাউন হাবড়া–শিয়ালদহ লোকাল
শিয়ালদহ–কল্যাণী সীমান্ত শাখা
এই শাখাতেও ট্রেন চলাচলে প্রভাব পড়বে।
৩১৩১৩ আপ কল্যাণী সীমান্ত লোকাল
৩১৩১৬ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল

শিয়ালদহ–ডানকুনি শাখা
বাতিল থাকবে—
৩২২১৭ আপ শিয়ালদহ–ডানকুনি লোকাল
৩২২১৮ ডাউন ডানকুনি–শিয়ালদহ লোকাল

রানাঘাট লোকাল
এক জোড়া রানাঘাট লোকালও বাতিল করা হয়েছে।
৩১৬১৫ আপ রানাঘাট লোকাল
৩১৬২০ ডাউন রানাঘাট লোকাল

বাতিলের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ৫৩১৭২ ডাউন লালগোলা–শিয়ালদহ লোকাল ৩০ আগস্ট দমদম পর্যন্ত চলবে। এরপর আর শিয়ালদহ পর্যন্ত যাবে না।শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, কাজটি নিরাপদে শেষ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং এবং কমার্শিয়াল বিভাগের সঙ্গে সমন্বয় করেই কাজ হবে।

Post Views: 20

Continue Reading

Previous: ওয়াশিংটনের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তির পথে ভারত, সেনার হাতে আসছে জ্যাভলিন মিসাইল
Next: মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

সম্পর্কিত গল্প

Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000270348.jpg

ওয়াশিংটনের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তির পথে ভারত, সেনার হাতে আসছে জ্যাভলিন মিসাইল

Online Desk আগস্ট 28, 2026
1000370609.jpg

‘বিজেপিকে মানি না!’ ছাত্রদের মঞ্চ থেকে পদ্ম শিবিরকে আক্রমণ মমতার

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
1000270348.jpg

ওয়াশিংটনের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তির পথে ভারত, সেনার হাতে আসছে জ্যাভলিন মিসাইল

Online Desk আগস্ট 28, 2026
1000370609.jpg

‘বিজেপিকে মানি না!’ ছাত্রদের মঞ্চ থেকে পদ্ম শিবিরকে আক্রমণ মমতার

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.