স্পোর্টস রিপোর্টার : সাধারণভাবে দল খারাপ খেললে পদত্যাগ করে সেই দলের কোচ। তবে মহামেডান কোচ মেহেতাব হোসেন দলকে সাফল্য দিয়েও কোচের পদ থেকে সরে দাঁড়ালেন। কলকাতা লিগে ভালো ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে নিজেদের গ্রুপের শীর্ষে। গত মরশুমে কঠিন সময় কাটিয়ে এ বার মহামেডানের এই পারফরম্যান্স তাদের মানসিক দিক থেকে চাঙ্গা রেখেছে। কিন্তু এই পরিস্থিতিতে ধাক্কা খেল সাদা কালো শিবির। আচমকাই কোচের পদ থেকে সরলেন মেহরাজউদ্দিন ওয়াডু। বৃহষ্পতিবার রাতে মেইল করে পদত্যাগপত্র পাঠান তিনি।
নতুন মরশুমে চুক্তির সংক্রান্ত সমস্যার জন্যই সরে দাঁড়ালেন মেহরাজ। এটা মহামেডান দলে মেহরাজের দ্বিতীয় পর্ব। তিনি এর আগে দলের কোচ হয়েছিলেন, কলকাতা লিগে ভালো খেললেও তখন তাঁকে সরানো হয়েছিল। এর পর বিদেশি কোচ আন্দ্রে চের্নিশভকে কোচ করে আনা হয়। তিনি সরে দাঁড়ানোর পর ফের কোচ হিসেবে আসেন মেহরাজ। মহামেডান মূলত ইনভেস্টর সমস্যাতে ভুগছে। আগামী আইএসএলে তারা খেলতে পারবে কিনা সেই নিয়েও রয়েছে প্রশ্ন।যদিও ক্লাব কর্তারা খুঁজছে ক্লাবের ইনভেস্টর।