Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় শুটআউট! দুই দলের বচসাতে উত্তপ্ত দক্ষিণ কলকাতার গোলপার্ক

কলকাতায় শুটআউট! দুই দলের বচসাতে উত্তপ্ত দক্ষিণ কলকাতার গোলপার্ক

Online Desk ফেব্রুয়ারি 2, 2026
gun-fire.png

ওঙ্কার ডেস্ক: রবিবার রাতে দুই গোষ্টীর সংঘাতে অশান্ত হল মহানগর। দক্ষিণ কলকাতার শান্ত গোলপার্ক এলাকা আচমকাই পরিণত হল রণক্ষেত্রে। রবিবার রাত নামতেই কাঁকুলিয়া রোড সংলগ্ন এলাকায় পরপর বোমাবাজি, গুলির শব্দ ও ইট-পাটকেলের সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া, রাস্তায় ছুটোছুটি শুরু করেন মানুষজন। অনেকেই দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয় খুঁজতে বাধ্য হন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে বচসাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। সেই উত্তেজনা মুহূর্তের মধ্যেই হিংসাত্মক রূপ নেয়। অভিযোগ, একদল দুষ্কৃতী আচমকাই এলাকায় কাঁচা বোমা ছুড়ে আতঙ্ক তৈরি করে এবং পরপর কয়েক রাউন্ড গুলিও চালায়। পাল্টা ইট-পাটকেল ছোড়া হয়। ঘটনায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক বাইক ও গাড়ি ভাঙচুরের শিকার হয়।
বিস্ফোরণ ও গুলির শব্দে আশপাশের আবাসিক এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের নিয়ে ঘরের দরজা-জানলা বন্ধ করে লুকিয়ে পড়েন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় কয়েক মিনিট ধরে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা চলতে থাকে। ধোঁয়া ও চিৎকারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় টহলদারি বাড়ানো হয় এবং সন্দেহভাজনদের ধরতে তল্লাশি চালানো হয়। ইতিমধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আহত অন্তত দু’জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই গোলপার্ক ও আশপাশের এলাকায় আতঙ্কের আবহ বজায় রয়েছে। রাতের শহরে এমন বিস্ফোরণ ও গুলির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।

Post Views: 71

Continue Reading

Previous: ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই গ্রীষ্মের আগমন, বিদায় নেবে শীত
Next: পাকিস্তানকে বিশ্বকাপে ভারত ম্যাচে না খেলার সিদ্ধান্তকে হুঁশিয়ারি আইসিসির

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.