Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই গ্রীষ্মের আগমন, বিদায় নেবে শীত

ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই গ্রীষ্মের আগমন, বিদায় নেবে শীত

Online Desk ফেব্রুয়ারি 2, 2026
gfb.png

ওঙ্কার ডেস্ক: প্রচলিত প্রবাদ অনুযায়ী, মাঘের শীত নাকি বাঘের গায়ে লাগে। কিন্তু এবছর মনে হচ্ছে না তেমন কিছু হবে! যদিও পৌষ মাসে যা কনকনে ঠান্ডা পড়েছিল, তাতে কাবু হয়েছিল দক্ষিণবঙ্গবাসী। উল্লেখ্য, ফেব্রুয়ারীর শুরুতে যে টিজার দেখিয়েছিল গরম, সেই সিনেমা রিলিজে মনে হচ্ছে কিছুটা সময় লাগবে এখনো। কারণ, পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীতে ব্যাঘাত ঘটলেও গরমও এত তাড়াতাড়ি প্রবেশ করবে না দক্ষিণে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে প্রবেশ করতে পারে গরম।

মাঘ মাস যত শেষের দিকে এগোচ্ছে, প্রায় প্রতিদিনই ১-২ ডিগ্রি করে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। রবিবার দক্ষিণবঙ্গের কল্যাণীতে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের মতে, সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৭ ডিগ্রির মধ্যে ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে আকাশ মূলত পরিষ্কার থাকবে। সোমবার হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায়ও একই রকমের শুষ্ক ও রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে।

অপরদিকে উত্তরবঙ্গের সমতলে কোচবিহার, জলপাইগুড়ি জেলার একাধিক এলাকায় রবিবার তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। দার্জিলিং-এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি। সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বেশ কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। একই সঙ্গে দক্ষিণেরও বেশ কিছু জেলায় বজায় থাকবে কুয়াশার সতর্কতা।

Post Views: 243

Continue Reading

Previous: সম্পত্তির হিসাব না দেওয়ায় ৬৮ হাজার সরকারি কর্মীর বেতন আটকে দিল যোগী সরকার
Next: কলকাতায় শুটআউট! দুই দলের বচসাতে উত্তপ্ত দক্ষিণ কলকাতার গোলপার্ক

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.