Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সম্পত্তির হিসাব না দেওয়ায় ৬৮ হাজার সরকারি কর্মীর বেতন আটকে দিল যোগী সরকার

সম্পত্তির হিসাব না দেওয়ায় ৬৮ হাজার সরকারি কর্মীর বেতন আটকে দিল যোগী সরকার

Online Desk ফেব্রুয়ারি 1, 2026
yogi-f.jpg

ওঙ্কার ডেস্ক: কার নামে কত সম্পত্তি রয়েছে তা সরকারকে জানায়নি। আর সে কারণেই ৬৮ হাজার কর্মীর বেতন স্থগিত করে দিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের মানবসম্পদ পোর্টালে প্রত্যেক কর্মীর নামে থাকা স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হিসাব নথিভুক্ত করার। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেকে সেই কাজ করেননি বলে অভিযোগ। আর সে কারণে এই কড়া পদক্ষেপ নিল প্রশাসন।

রিপোর্ট অনুসারে, ৬৮ হাজার ২৩৬ জন সরকারি কর্মী মানবসম্পদ পোর্টালে নিজেদের সম্পত্তির বিষয়ে তথ্য দেননি। ফলে তাঁদের বেতন আটকে দেওয়া হয়েছে। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যত দিন না সম্পত্তির হিসেব দিচ্ছেন তাঁরা, তত দিন বেতন বন্ধ রাখা হবে। উত্তরপ্রদেশের মুখ্যসচিব এসপি গয়াল নির্দেশিকা জারি করেছিলেন আগে। তিনি জানিয়েছিলেন, ৩১ জানুয়ারির মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মীকে সম্পত্তির তথ্য পোর্টালে নথিভুক্ত করতে হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও ৬৮ হাজারেরও বেশি কর্মী সেই কাজ সম্পন্ন করেননি। সে কারণে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করল সরকার।

সূত্রের খবর, নির্ধারিত সময়ে যাঁরা সম্পত্তির নথি জমা দেননি তাঁদের মধ্যে রয়েছেন তৃতীয় শ্রেণির ৩৪ হাজার ৯২৬ জন কর্মী। চতুর্থ শ্রেণির কর্মী রয়েছেন ২২ হাজার ৬২৪ জন। দ্বিতীয় শ্রেণির কর্মী রয়েছেন ৭ হাজার ২০৪ জন এবং প্রথম শ্রেণির ২ হাজার ৬২৮ জন। যে যে বিভাগের কর্মীরা তথ্য দেননি সেগুলির মধ্যে রয়েছে রাজস্ব, শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ বিভাগ। সরকারের দাবি, এই পদক্ষেপের উদ্দেশ্য হল কর্মীদের মধ্যে দুর্নীতি বন্ধ করা।

Post Views: 196

Continue Reading

Previous: যোগীরাজ্যে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ২০ বছরের কারাদণ্ড দিল আদালত
Next: ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই গ্রীষ্মের আগমন, বিদায় নেবে শীত

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.