Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যোগীরাজ্যে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ২০ বছরের কারাদণ্ড দিল আদালত

যোগীরাজ্যে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ২০ বছরের কারাদণ্ড দিল আদালত

Online Desk ফেব্রুয়ারি 1, 2026
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশিনগরে। অভিযুক্ত ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বিশেষ পকসো আদালত। আদালতের পর্যবেক্ষণ, ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ করেছেন অভিযুক্ত। যার দাগ চিরদিন শিশুটির মনে থেকে যাবে।

বিশেষ বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারক দীনেশ কুমার শনিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন। তাঁকে ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানাও করেছেন তিনি। সরকারি আইনজীবী অজয় গুপ্তা এ বিষয়ে বলেন, দোষী ব্যক্তি জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত এক বছরের কারাদণ্ড হতে পারে। তিনি আরও বলেন, ঘটনাটি ঘটেছে ২০২৪ সালের ৪ মার্চ রাতে। নির্যাতিতা শিশুর বাবা ঘটনার পরদিন রামকোলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, তাঁদেরই গ্রামের বাসিন্দা মনোজ কুমার ওরফে বিগ্গু তাঁর নাবালিকা মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।
নির্যাতিতার দিদি যখন তাকে খুঁজতে যায়, তখন তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। মনোজ ঘটনাস্থলে ছিল। নির্যাতিতার দিদির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তাঁকে শারীরিকভাবে আক্রমণ করারও অভিযোগ ওঠে।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। জমা দেওয়া হয় চার্জশিট। উভয় পক্ষের যুক্তি-তর্ক শোনার পর আদালত রায় ঘোষণা করে। রায় ঘোষণার সময় বিচারক বলেন, ‘এত অল্প বয়সে একটি মেয়ের মন ও আত্মায় যে আঘাত লেগেছে তা ক্ষমার অযোগ্য। সারা জীবন ধরে তা থেকে যাবে।’

Post Views: 237

Continue Reading

Previous: ডিজিটাল দাপটেও অম্লান কাগজের গন্ধ… আগামীর ‘কারিগর’ গড়ছে নিউ আলিপুর কলেজ !
Next: সম্পত্তির হিসাব না দেওয়ায় ৬৮ হাজার সরকারি কর্মীর বেতন আটকে দিল যোগী সরকার

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.