Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • পুজোয় রাতের শহরে কড়া নজরদারি, পঞ্চমীর রাতেই ট্রাফিক আইন ভাঙায় ৩৩৪ মামলা! গ্রেফতার কত?

পুজোয় রাতের শহরে কড়া নজরদারি, পঞ্চমীর রাতেই ট্রাফিক আইন ভাঙায় ৩৩৪ মামলা! গ্রেফতার কত?

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-12.webp

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শুরু হয়েছে প্রাণের উৎসব দুর্গাপুজো। আর এই উৎসবের আনন্দে যেন তাল না কাটে তার জন্য কলকাতা জুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, কেউ ট্রাফিক আইন না ভাঙে, তার জন্য চলছে নজরদারি। প্রতি বছরের মতো এবারও রাতে বাইকের দৌরাত্ম্য ঠেকাতে বিশেষ নজর রাখা হচ্ছে।

উৎসব যাতে বিষাদে না বদলায়, তার জন্য শহরবাসী এবং বাইরে থেকে আসা দর্শনার্থীদের সচেতন করা হচ্ছে, গাড়ি চালকদের সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। তার মধ্যেই পুজোর শুরুতেই ট্রাফিক আইন ভাঙার ঘটনা সামনে এল।

কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু পঞ্চমীর রাতেই শহরজুড়ে ট্রাফিক আইন ভাঙায় ৩৩৪টি মামলা হয়েছে। পুলিশের তালিকা অনুযায়ী, বাইকে তিনজন সওয়ারি থাকায় ৩৫টি মামলা, বিনা হেলমেটে বাইক চালানোয় ৯২টি মামলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় ৬৫টি মামলা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ৬১টি মামলা হয়েছে। এছাড়াও অন্যান্য ট্রাফিক নিয়ম ভাঙায় আরও ৮১টি মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘন সহ বিভিন্ন ঘটনায় মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৩.৬ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

Continue Reading

Previous: ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা, ১২ নভেম্বর খসড়া প্রকাশ! পশ্চিমবঙ্গ-সহ ১৭ রাজ্যে কমিশনের সংশোধন প্রক্রিয়া শুরু
Next: বনগাঁয় বুকস্টল নিয়ে হাইকোর্টে ধাক্কা সিপিএমের, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.