Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা, ১২ নভেম্বর খসড়া প্রকাশ! পশ্চিমবঙ্গ-সহ ১৭ রাজ্যে কমিশনের সংশোধন প্রক্রিয়া শুরু

৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা, ১২ নভেম্বর খসড়া প্রকাশ! পশ্চিমবঙ্গ-সহ ১৭ রাজ্যে কমিশনের সংশোধন প্রক্রিয়া শুরু

Online Desk অক্টোবর 16, 2026
1000393895.webp

ওঙ্কার ডেস্ক: নতুন বছরের শুরুতেই প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। আগামী ৪ জানুয়ারি এই তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে ১২ নভেম্বর প্রকাশ করা হবে খসড়া তালিকা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়ার সময়সূচি ঘোষণা করেছে কমিশন।

এই সংশোধনের ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারিকে যোগ্যতা নির্ধারণের দিন হিসেবে ধরা হয়েছে। পাশাপাশি, ওই বছরের ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর যাঁরা ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করবেন, তাঁদের কাছ থেকেও আগাম আবেদন গ্রহণ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর মিলবে আবেদন ও আপত্তির সুযোগ। অর্থাৎ যোগ্যতা থাকা সত্ত্বেও যাঁদের নাম ভোটার তালিকায় নেই, তাঁদের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ দেবে কমিশন। নতুন ভোটারদের নামও তালিকায় যুক্ত করা হবে। পাশাপাশি, তালিকায় থাকা ভুল তথ্য সংশোধন এবং অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়াও চলবে।

কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২ নভেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলির পুনর্বিন্যাস ও উপযুক্ত বিন্যাসের কাজ শেষ করতে হবে। এরপর ১২ নভেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা প্রকাশের পর ১১ ডিসেম্বর পর্যন্ত আবেদন ও আপত্তি জানানোর সুযোগ থাকবে। এই সময়ের মধ্যে ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ দেওয়া এবং বিভিন্ন তথ্য সংশোধনের জন্য আবেদন করা যাবে। জমা পড়া সমস্ত আবেদন ও আপত্তির নিষ্পত্তি করতে হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।
এরপর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে ৪ জানুয়ারি।

Continue Reading

Previous: চরবৃত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সরকারি-বেসরকারি সংস্থার গোপন তথ্য হাতাচ্ছে AI এজেন্ট! সাইবার নিরাপত্তা সংস্থা
Next: পুজোয় রাতের শহরে কড়া নজরদারি, পঞ্চমীর রাতেই ট্রাফিক আইন ভাঙায় ৩৩৪ মামলা! গ্রেফতার কত?

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.