Skip to content
জুন 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নামের বিভ্রান্তিতে গর্বের ইতিহাসে কোপ! সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম হল গোপাল মুখার্জি রোড

নামের বিভ্রান্তিতে গর্বের ইতিহাসে কোপ! সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম হল গোপাল মুখার্জি রোড

Online Desk জুন 22, 2026
GOPAL.jpg

ওঙ্কার ডেস্কঃ পালাবদলের পরই গোপাল পাঁঠার নামে হল রাস্তা। বাংলায় আরও এক ঐতিহাসিক সিদ্ধান্ত। সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে হল গোপাল মুখার্জি রোড। পশ্চিমবঙ্গ দিবসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার এক্স হ্যান্ডেলে সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই গুরুত্বপূর্ণ রাস্তাটিরই নাম বদল করা হচ্ছে। পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে শনিবার কলকাতা পুরসভার নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এই সিদ্ধান্ত এক ঐতিহাসিক ভুল শোধরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবার থেকে সোরাবর্দি অ্যাভিনিউয়ের নতুন নাম হবে গোপাল মুখার্জী রোড।”
তাৎপর্যপূর্ণভাবে অবিভক্ত বঙ্গের ইতিহাসে এক বিতর্কিত নাম হোসেন শহিদ সোরাবর্দি। তাঁর অঙ্গুলিহেলনেই নাকি সংগঠিত হয় ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’। মহম্মদ আলি জিন্নার ‘ডিরেক্ট অ্যাকশন ডে’তে কলকাতায় হিন্দু নিধন করা হয়। রক্তগঙ্গা বয়ে যায় হাওড়াতেও। সেসময় হিন্দু বাঙালিকে রক্ষা করার নায়ক ছিলেন গোপাল পাঁঠা। হিন্দুদের বাঁচাতে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। বউবাজারের বাসিন্দা গোপালদের ছিল পাঁঠার দোকান। পেশায় ছিলেন একজন কসাই। সে কারণেই তিনি গোপাল পাঁঠা নামে পরিচিত। সেই গোপাল পাঁঠার নামেই হল রাস্তা।
পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে দাঁড়িয়ে ১৯৪৬ সালের সেই রক্তক্ষয়ী ইতিহাসের কথা মনে করান প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, ইচ্ছে করে সরকারি মদতে এসব অধ্যায় বঙ্গবাসীর কাছে গোপন রাখা হয়েছিল। বিগত সরকারগুলিকে তুলোধোনা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, কলকাতার পার্ক সার্কাসের অন্যতম প্রধান ও ব্যস্ততম রাস্তা এটি। সোরাবর্দি অ্যাভিনিউয়ের নামকরণ করা হয়েছিল স্যার হাসান সোরাবর্দির নামে। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য তথা বিশিষ্ট চিকিৎসক। ১৯৩২ সালে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা কেআইটি তাঁর নামে পার্ক সার্কাসের গুরুত্বপূর্ণ রাস্তাটির নামকরণ করে।

Post Views: 21

Continue Reading

Previous: বাজেটে ডিএ নিয়ে কী বলবেন অর্থমন্ত্রী! ১০ শতাংশ ডিএ বাড়ানোর সম্ভাবনা
Next: ট্রাম্পের হুঁশিয়ারিতেই থামল ইরান-আমেরিকা শান্তি বৈঠক; অসন্তোষ প্রকাশ ইরানি প্রতিনিধি দলের

সম্পর্কিত গল্প

tamilnadu-tornado.png

তামিলনাড়ুতে টর্নেডোর দাপট? ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড এলাকা, বিপর্যস্ত সাধারণ জনজীবন

Online Desk জুন 22, 2026
ARUP-BIS.jpg

মেসি কাণ্ডে দ্বিতীয়বার হাজিরা, বিধাননগর দক্ষিণ থানায় গেলেন অরূপ বিশ্বাস

Online Desk জুন 22, 2026
crime-d.jpg

উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম বিহারের কুখ্যাত অপরাধী, মাথার দাম ছিল ১ লক্ষ ২৫ হাজার

Online Desk জুন 22, 2026

You may have missed

tamilnadu-tornado.png

তামিলনাড়ুতে টর্নেডোর দাপট? ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড এলাকা, বিপর্যস্ত সাধারণ জনজীবন

Online Desk জুন 22, 2026
ARUP-BIS.jpg

মেসি কাণ্ডে দ্বিতীয়বার হাজিরা, বিধাননগর দক্ষিণ থানায় গেলেন অরূপ বিশ্বাস

Online Desk জুন 22, 2026
crime-d.jpg

উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম বিহারের কুখ্যাত অপরাধী, মাথার দাম ছিল ১ লক্ষ ২৫ হাজার

Online Desk জুন 22, 2026
swapan-dasgupta.jpg

গ্র্যাজুয়েট পাশ বেকারদের জন্য মাসে তিন হাজার! বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

Online Desk জুন 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.