Skip to content
জুন 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাজেটে ডিএ নিয়ে কী বলবেন অর্থমন্ত্রী! ১০ শতাংশ ডিএ বাড়ানোর সম্ভাবনা

বাজেটে ডিএ নিয়ে কী বলবেন অর্থমন্ত্রী! ১০ শতাংশ ডিএ বাড়ানোর সম্ভাবনা

Online Desk জুন 22, 2026
SWAPAN.jpg

ওঙ্কার ডেস্কঃ পালাবদলের পর সোমবার বিধানসভায় ২০২৬-২৭ আর্থিক বছরের বাজেট পেষ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একদিকে ঋণের পাহাড়, অন্যদিকে প্রতিশ্রুতি পালন, কীভাবে ভারসাম্য মেনটেন করবে সরকার, তা নিয়ে মানুষের জল্পনা তুঙ্গে। তবে এই মুহূর্তে বড় প্রশ্ন, পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে অর্থমন্ত্রী ঠিক কী ঘোষণা করতে চলেছেন।
বিজেপির ঘোষিত ‘সঙ্কল্পপত্র’-এর তৃতীয় পৃষ্ঠার ৪ নম্বর প্রতিশ্রুতিই ছিল, ক্ষমতায় এলে ডিএ দেওয়া হবে। ফলে, বাজেট বক্তৃতায় সেই প্রতিশ্রুতির কতটা প্রতিফলন ঘটে, সেদিকেই চেয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ২২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র হার এই মুহূর্তে ৫৮ শতাংশে পৌঁছে গিয়েছে। অর্থাৎ, কেন্দ্র আর রাজ্যের মহার্ঘ ভাতার মধ্যে এখনও স্পষ্ট ৩৬ শতাংশের এক বিশাল ফারাক রয়ে গিয়েছে।
নবান্নের একটি শীর্ষ সূত্রের দাবি, রাজকোষের উপর প্রবল চাপ থাকা সত্ত্বেও সঙ্কল্পপত্রের পথে হাঁটা শুরু করতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই বাজেটে কমপক্ষে ১০ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করতে পারেন।
তবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে অন্নপূর্ণা যোজনা, অন্যদিকে বিপুল ঋণের বোঝা। তারমধ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে ডিএ-র সঙ্কল্প পূরণ কীভাবে হবে! সোমবার বাজেট বক্তৃতাই তা পরিষ্কার করে দেবে।

Post Views: 39

Continue Reading

Previous: গেরুয়া রাজ্যের আকাশে কালো মেঘের ঘনঘটা
Next: নামের বিভ্রান্তিতে গর্বের ইতিহাসে কোপ! সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম হল গোপাল মুখার্জি রোড

সম্পর্কিত গল্প

accident-symbolic.jpg

মধ্যপ্রদেশে ট্রাকের সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু ৬ জনের, জখম ২১, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 22, 2026
DEADBODY.png

ওডিশায় উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ; আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ বিজেপি নেতার ভাইপোর বিরুদ্ধে

Online Desk জুন 22, 2026
mechanic.jpg

পেটের টানে সিঙ্গাপুরে কাজে গিয়ে মিলছে না পারিশ্রমিক, বিদেশ বিভুঁইয়ে বিপাকে ভারতীয় ও বাংলাদেশের শ্রমিকরা

Online Desk জুন 22, 2026

You may have missed

accident-symbolic.jpg

মধ্যপ্রদেশে ট্রাকের সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু ৬ জনের, জখম ২১, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 22, 2026
DEADBODY.png

ওডিশায় উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ; আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ বিজেপি নেতার ভাইপোর বিরুদ্ধে

Online Desk জুন 22, 2026
mechanic.jpg

পেটের টানে সিঙ্গাপুরে কাজে গিয়ে মিলছে না পারিশ্রমিক, বিদেশ বিভুঁইয়ে বিপাকে ভারতীয় ও বাংলাদেশের শ্রমিকরা

Online Desk জুন 22, 2026
shubhendu-bgt.png

ডিএ বঞ্চনা ও শিল্পপলায়নের অভিযোগে তোপ, ২০% ডিএ-সহ শিল্পে নতুন রূপরেখার ঘোষণা বাজেটে

Online Desk জুন 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.