ওঙ্কার ডেস্ক: রাজ্য উড়ছে গেরুয়া আবিরের উন্নয়ন। এরই মাঝে গেরুয়া রাজ্যের আকাশে কালো মেঘের সঞ্চার। বিপদের সম্মুখীন একাধিক জেলা। কিন্তু কোথায় কোথায় বিপদের আশঙ্কা রয়েছে? চলুন জেনে নেওয়া যাক।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি দক্ষিণবঙ্গ জুড়ে।৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। পাশাপাশি সোমবার ও মঙ্গলবার দক্ষিণের যেসব জেলায় বৃষ্টিপাত হবে না, সেখানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জারি হতে পারে কমলা সতর্কতা।
অপরদিকে উত্তরবঙ্গে সোমবারেও দুর্যোগের কমলা সতর্কতা জারি। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়তে পারে। ঝড় বৃষ্টির কমলা সতর্কতা ফের জারি হবে শুক্রবার থেকে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে কমলা সতর্কতা।
তবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও প্রবল বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে, যার জেরে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের জন্য এখনই কোনো সতর্কবার্তা জারি করে নি হাওয়া অফিস।