Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Online Desk জুলাই 16, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ কলকাতার ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটিই রথযাত্রায় তাঁর প্রথম অংশগ্রহণ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টা নাগাদ অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে আনুষ্ঠানিক ভাবে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী।
ইসকনের রথযাত্রা অ্যালবার্ট রোডের মন্দির থেকে শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড়, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছোবে। প্রতি বছরই এই রথযাত্রায় হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। এ বছর নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি বাড়ানো হয়েছে।

নবান্ন সূত্রে খবর, কলকাতার কর্মসূচি শেষ করেই মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরে রওনা হতে পারেন। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী রথযাত্রার অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। এবারও তাঁর অন্যথা হবে না। একই ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও জেলার একাধিক রথযাত্রার উদ্বোধন বা ধর্মীয় অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, রথযাত্রাকে কেন্দ্র করে এবার রাজ্য সরকারও একাধিক উদ্যোগ নিয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এ বছর রাজ্যের মোট ৬০টি রথযাত্রা কমিটিকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি কমিটিকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। সেই হিসাবে মোট ৩ কোটি টাকার অনুদান বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ৭৫টি ঐতিহ্যবাহী রথমেলায় বিশেষ ‘সেবা কেন্দ্র’ চালু করা হবে। এই কেন্দ্রগুলিতে পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা, তথ্য ও সহায়তা পরিষেবা দেওয়া হবে।

Continue Reading

Previous: ইংল্যান্ড জয় মারাদোনাকে উৎসর্গ মেসির
Next: হরমুজে আধিপত্য পেতে মরিয়া ইরান-আমেরিকা; দুই দেশের হামলা, পালটা হামলায় ফের অশান্ত পশ্চিম এশিয়া

সম্পর্কিত গল্প

New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.