Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’, মুখ্যমন্ত্রীর সংগ্রামের কাহিনি এবার ডকু-ফিচারে

‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’, মুখ্যমন্ত্রীর সংগ্রামের কাহিনি এবার ডকু-ফিচারে

Online Desk মার্চ 2, 2026
mamata-111.jpg

ওঙ্কার ডেস্কঃ মুখ্যমন্ত্রীর সংগ্রামের কাহিনি এবার ডকু-ফিচারে। ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’। ২৫ মিনিটের এই তথ্যচিত্রটির টিজার লঞ্চ হতে চলেছে সোমবার। কলকাতা প্রেস ক্লাবে বিকেল ৪ টের সময় টিজার লঞ্চ হবে। আর কে এন্টারটেনমেন্টের ব্যানারে প্রস্তুত ডকু ফিচারটির প্রযোজনা করেছেন জুনেইদ খান। ছবিতে অভিনয়ও করেছেন তিনি। ছবির কনসেপ্ট, স্ক্রিপ্টও তাঁর। পরিচালনায় রাহুল সাহা।

প্রযোজক জুনেইদ খানের কথায়, এই ডকু ফিচারে মূলত ১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়কালকে দেখানো হয়েছে। কংগ্রেস থেকে তৃণমূল গড়া, আন্দোলন থেকে শুরু করে রাজ্য-রাজনীতিতে যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান, দলের হয়ে তাঁর মাঠে নামা-এই সব কিছুই ছবিতে দেখানো হয়েছে।

জুনেইদ খান জানান, “অনেকেই জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সূচনা-পর্বের সময় থেকেই অভিষেক তাঁর ছায়াসঙ্গী। ছাব্বিশের নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রতি বিরোধীরা অনেক রকমের আক্রমণ করে চলেছেন। কাজেই আমি ছবিতে দেখাতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে কীভাবে আছে। দলের একজন কর্মী হিসাবে এটা আমার উপহার।”

যদিও এই ডকু ফিচার নিয়ে বিরোঢিড়া এখনও কোনও মন্তব্য করেনি। তবে এই ডকু ফিচারকে ভোট প্রচারের বড় কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Post Views: 122

Continue Reading

Previous: ফের পাকিস্তানের নূর খান বায়ুসেনা ঘাঁটিতে হামলা; ভারতের পর এবার গুঁড়িয়ে দিল আফগানিস্তান
Next: ইরানে ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় মুখ খুলছে বিশ্বনেতারা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.