ওঙ্কার ডেস্কঃ এক একুশে জুলাই, বাংলায় তিন মঞ্চ, দিল্লিতে এক। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে কর্মসূচি পালন করছে ‘ঋতব্রত-তৃণমূল’ শিবির। সেই মঞ্চ থেকে মমতাকে আক্রমণ শানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মদন মিত্র বলেন, ‘দলটা ৩ টুকরো হওয়ার জন্য মমতা বন্দোপাধ্যায় দায়ী। আপনি এখানে আসুন, আমাদের উত্তরীয় পেতে দেব। একবার স্বীকার করে নিন, গান্ধারীর মতো ছিলেন। মঞ্চ থেকেই স্পষ্ট ভাবে মদন জানান, মমতার জন্য দল ভেঙেছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী না থাকলে তৃণমূল কংগ্রেসের এই চেহারা হত না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান মদন। তারপরই তিনি জানান, ‘মমতা বন্দোপাধ্যায় শুনে নিন, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। একটা ছোট্ট ছেলে লিপ্স অ্যান্ডস বাউন্ডসের নামে রোজগার করে। অরূপ বিশ্বাস চিঠি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার আর্জি জানিয়েছে। সেদিনই বুঝতে পারলাম ওই টাকা তৃণমূল কংগ্রেস কর্মীদের’।
মদন মিত্র আরও বলেন, ‘দলটা ৩ টুকরো হওয়ার জন্য মমতা বন্দোপাধ্যায় দায়ী। অভিষেক ১ ঘণ্টা সময় দিয়েছিল, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ মাস সময় দিচ্ছি, অভিষেকের হাত ছাড়ুন। নিজের ভুলের জন্য দল শেষ হয়ে গেছে, স্বীকার করুক।
তারামণ্ডলের সভামঞ্চ থেকে ঋতশিবিরকে এদিন তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, “এদের মেরুদণ্ড নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, এদের কাউকে ফেরত নেবেন না।” অন্যদিকে, সুর চড়িয়ে বিরোধী শিবিরকে মমতার বার্তা, “বিজেপিতে যান। যত যাবেন খুশি হব। যে স্থান শূন্য হবে, তা পূরণের জন্য আমার ছাত্র, যুব আছে।”