Skip to content
জুলাই 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কার

পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কার

Online Desk জুলাই 21, 2026
rahul-protest.jpg

ওঙ্কার ডেস্ক: নিট ইউজি প্রশ্নফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছিল রাজধানী দিল্লি। সোমবার ককরোচ জনতা পার্টির সেই সংসদ অভিযানে সামিল হওয়া পড়ুয়াদের উপর লাঠিচার্জ করেছিল দিল্লি পুলিশ। জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক। এই আবহে বুধবার কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে পথে নামলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান রাহুলের পাশাপাশি বিক্ষোভ দেখান মল্লিকার্জুন খড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধীও।

মঙ্গলবার বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল, প্রিয়ঙ্কার নেতৃত্বে হাত শিবিরের কর্মীরা ১০, রাজাজি মার্গে খাড়্গের বাসভবনের বাইরে জড়ো হন। সেখান থেকে এক কিলোমিটার দূরে ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের দিকে মিছিল করে যান তাঁরা। উল্লেখ্য, সোমবার ‘ককরোচ জনতা পার্টি’-র সংসদ অভিযানে পুলিশ ও র্যা পিড অ্যাকশন ফোর্স লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাসও ছোড়া হয়। নিট এবং অন্যান্য পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া ওই মিছিলের বেশ কয়েক জন রক্তাক্ত হন। অন্যদিকে, দিল্লি পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা ‘অসংযত, আক্রমণাত্মক ও সহিংস আচরণ’- করেছে। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পাথর ছুড়ে নিরাপত্তা বাহিনীর কর্মীদের ওপর হামলা চালায়। পুলিশের গাড়ি ভাঙচুর করারও অভিযোগ তোলা হয়।

মঙ্গলবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী লেখেন, বিক্ষোভকারীদের ওপর চালানো ‘বর্বরতা’-র জন্য সরকারের কাছে জবাব চাইতে কংগ্রেসের এই বিক্ষোভ। তিনি প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়েছেন।

Post Views: 46

Continue Reading

Previous: মমতাকে অভিষেকের হাত ছেড়ে কর্মীদের পাশে দাঁড়ানোর আবেদন মদনের
Next: সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

সম্পর্কিত গল্প

death-leg.jpg

হরিদ্বারের মন্দির চত্বর থেকে উদ্ধার নিখোঁজ দুই সাধুর দেহ, হত্যাকাণ্ড বলে অনুমান পুলিশের

Online Desk জুলাই 21, 2026
crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026

You may have missed

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
death-leg.jpg

হরিদ্বারের মন্দির চত্বর থেকে উদ্ধার নিখোঁজ দুই সাধুর দেহ, হত্যাকাণ্ড বলে অনুমান পুলিশের

Online Desk জুলাই 21, 2026
crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.