Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

Online Desk জুন 30, 2026
ATIN.jpg

ওঙ্কার ডেস্কঃ জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অতীন ঘোষ। ওই মামলায় অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। এই পদক্ষেপের বিরুদ্ধে উচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছেন অতীন।
মঙ্গলবার অতীন ঘোষের আইনজীবী অয়ন ভট্টাচার্য সওয়াল করেন, জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় অতীন এবং তাঁর পরিবারকে জড়ানো হয়েছে। এমনকি ক্যানসার আক্রান্ত এক সদস্যও হয়রানির শিকার বলে দাবি করেছেন তিনি। তাই অতীনের তরফে দ্রুত মামলাটির শুনানি করার আর্জি জানানো হয়। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা দায়ের করার অনুমতি দেন। চলতি সপ্তাহেই অতীনের মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
জোর করে জমি দখলের অভিযোগ উঠেছে অতীনের বিরুদ্ধে। ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে অতীন এবং তাঁর কন্যার বিরুদ্ধে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছিলেন অতীন। তিনি বলেন, “ “যিনি অভিযোগ করেছেন, তাঁকে চিনি না। ওঁদের থেকে আমার মেয়ে একটি সম্পত্তি কিনেছিল। ৫০ বছরের রাজনৈতিক জীবনে কেউ আমার নামে কোনও দুর্নীতির অভিযোগ করতে পারবে না। তবুও যদি পুলিশ আমাকে তদন্তের স্বার্থে ডাকে, তা হলে সব রকম ভাবে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত।”

অন্যদিকে, প্রিয়দর্শিনী বলেন, “পুরোপুরি মিথ্যা অভিযোগ। যিনি এই অভিযোগ করেছেন, তাঁরাই আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। যাবতীয় নথি আমাদের কাছে আছে।” এমন মিথ্যে অভিযোগ করার জন্য তাঁরা মানহানির মামলা দায়ের করবেন বলে হুঁশিয়ারি দেন অতীন-কন্যা।

Post Views: 21

Continue Reading

Previous: জঙ্গি গোষ্ঠী আইএস-এর সঙ্গে যোগ সন্দেহে সিকিমে আটক যুবক, বাজেয়াপ্ত মোবাইল, ল্যাপটপ
Next: মোমো খেতে ডেকে দিল্লিতে চলন্ত গাড়িতে তরুণীকে যৌন হেনস্থা, অত্যাচারের ভিডিও ফাঁস করলেন নির্যাতিতা

সম্পর্কিত গল্প

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026

You may have missed

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026
court.jpg

স্বস্তি মিলল না অভিষেকের পিএ সুমিতের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

Online Desk জুন 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.