Skip to content
জুলাই 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার ভিসেরা বদলে দেওয়া হয়েছিল? সিবিআইকে তদন্তভার দিল আদালত

আরজি কর কাণ্ডে নির্যাতিতার ভিসেরা বদলে দেওয়া হয়েছিল? সিবিআইকে তদন্তভার দিল আদালত

Online Desk জুলাই 11, 2026
1000189490.jpg

ওঙ্কার ডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছিল। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল, তরুণী চিকিৎসকের ভিসেরা বিকৃত করা হয়েছে বলে। শুধু তাই নয় এই ঘটনার তদন্তে সিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি তুলেছিলেন তাঁরা। অবশেষে সেই দাবি মেনে নিল আদালত। শনিবার শিয়ালদহ আদালত নির্দেশ দিয়েছে, নির্যাতিতার ভিসেরা এবং রিপোর্ট বিকৃত সংক্রান্ত ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত এদিন জানিয়েছে, নির্যাতিতার ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃত করার অভিযোগের সত্যতা যাচাই করবে সিবিআই গোয়েন্দারা। শুধু তাই নয়, আদালতের নির্দেশ আগামী ৩০ জুলাই সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।

উল্লেখ্য সম্প্রতি, বেলগাছিয়ার ফরেন্সিক ল্যাবরেটরির প্রাক্তন এক কর্মী অভয়ার পরিবারকে একটি চিঠি পাঠান। তাতে দাবি করা হয়, আরজি করের নির্যাতিতার ভিসেরা নমুনা বদলে দেওয়া হয়েছে বেলগাছিয়ায় অবস্থিত রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। এই অপরাধের সঙ্গে ল্যাবরেটরির তিন আধিকারিক জড়িত বলে অভিযোগ করেন তিনি। অভয়ার পরিবার সেই চিঠি আদালতে জমা দিয়ে আরজি কর কাণ্ডে ভিসেরা রিপোর্ট বিকৃত করার অভিযোগ তোলে। নির্যাতিতার পরিবার এই ঘটনাতেও সিবিআই তদন্ত চান। আদালত এদিন সেই আবেদনকেই মান্যতা দিল। শিয়ালদহ আদালত জানিয়েছে, মূল ঘটনার পাশাপাশি ভিসেরা সংক্রান্ত অভিযোগেরও তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Post Views: 27

Continue Reading

Previous: ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকায় ভয়ানক দুর্ঘটনা! নজর রাখছে দূতাভাস, চালু হয়েছে হেল্পলাইন নম্বর
Next: পাতে পড়েনি খাসির মাংস, বিহারে কনের বাড়িতে বরপক্ষের তাণ্ডব, দু’পক্ষের হাতাহাতিতে জখম ১২

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026

You may have missed

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.