Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাতে পড়েনি খাসির মাংস, বিহারে কনের বাড়িতে বরপক্ষের তাণ্ডব, দু’পক্ষের হাতাহাতিতে জখম ১২

পাতে পড়েনি খাসির মাংস, বিহারে কনের বাড়িতে বরপক্ষের তাণ্ডব, দু’পক্ষের হাতাহাতিতে জখম ১২

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: খাসির মাংস পাতে পড়েনি কেন তা নিয়ে বিয়েবাড়িতে বর এবং কনেপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি। আহত হলেন দু’পক্ষেরই অনেকে। ঘটনাটি ঘটেছে বিহারের সহরসা জেলার। শুক্রবার সকাল থেকে বিয়ের অনুষ্ঠানে গমগম করছিল কনেপক্ষের বাড়ি। সব আত্মীয়স্বজন অনুষ্ঠান নিয়ে মেতে ছিলেন। বিয়ের অনুষ্ঠান হইহুল্লোড় করে এবং ভাল ভাবেই মিটে যায়। কিন্তু গোল বাধে খাবার টেবিলে বরপক্ষ বসতেই। পাতে খাসির মাংস পড়ার কথা ছিল। কিন্তু বরপক্ষকে দেওয়া হয় মুরগির মাংস। বরপক্ষের অভিযোগ, কনের বাড়ি থেকে জানানো হয়েছিল যে, মেনুতে খাসির মাংস থাকবে। কিন্তু খেতে বসতেই দেখা যায়, খাসির মাংস নেই, তার বদলে দেওয়া হচ্ছে মুরগির মাংস। সেই সময় পাতে মুরগির মাংস পড়তেই ক্ষিপ্ত হয়ে ওঠে বরযাত্রী। তাঁরা প্রতিবাদ করেন, কেন প্রতিশ্রুতি রাখা হয়নি। খাবারও ‘বয়কট’ করেন তাঁরা। কনেপক্ষের লোকজন তাঁদের শান্ত করার চেষ্টা করতেই বচসা শুরু হয়ে যায়। এক কথা, দু’কথা থেকে সেই ঘটনা হাতাহাতিতে পৌঁছোয় শেষ পর্যন্ত। খাবার ফেলে দেওয়া হয়। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। অভিযোগ, কনেপক্ষের লোকেরা লাঠি নিয়ে বরপক্ষকে মারধর করেন। পাল্টা মারধরের অভিযোগ উঠেছে বরপক্ষের বিরুদ্ধেও। আরও অভিযোগ, তরোয়াল নিয়ে বরযাত্রীকে শাসানোও হয়। বিয়েবাড়িতে এমন হুলস্থুল কাণ্ডে আতঙ্ক ছড়ায়। স্থানীয়েরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষকে সরিয়ে দেয়। জানা গিয়েছে, এই ঘটনায় ১২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। ঘটনায় দুই পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু হয়েছে পুলিশ।

Post Views: 27

Continue Reading

Previous: আরজি কর কাণ্ডে নির্যাতিতার ভিসেরা বদলে দেওয়া হয়েছিল? সিবিআইকে তদন্তভার দিল আদালত
Next: বাংলাদেশে সেমিনারে কাশ্মীরকে পাকিস্তানের মানচিত্রে অন্তর্ভুক্তিতে চরম আপত্তি ভারতীয় আমলার; তুললেন প্রশ্ন

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026

You may have missed

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.