Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • স্বচ্ছতা অভিযান, ঝাঁটা হাতে বাগবাজার ঘাট পরিষ্কারে হাত লাগালেন মুখ্যমন্ত্রী

স্বচ্ছতা অভিযান, ঝাঁটা হাতে বাগবাজার ঘাট পরিষ্কারে হাত লাগালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
JHATA.jpg

ওঙ্কার ডেস্কঃ ২১ জুন যোগা দিবস উপলক্ষ্যে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, স্বচ্ছতা অভিযান করেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সেই মত শহরজুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা অভিযান। রাজ্যের গঙ্গার ঘাটগুলিকে দূষণমুক্ত করতে উদ্যোগী রাজ্য সরকার। সেই স্বচ্ছতা অভিযানের কর্মসূচি হিসাবে বুধবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু পৌঁছে গেলেন বাগবাজারে গঙ্গার ঘাটে। সঙ্গী পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়। বাগবাজারে ঝাঁটা হাতে ঘাট পরিষ্কারের কাজে হাত লাগালেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, বাগবাজার ঘাটে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে বৃক্ষরোপণ করেন। তার পর সেখানে মন্দিরে বিগ্রহে মাল্যদান করেন। গঙ্গার ঘাট পরিদর্শন করে তারপর ঝাঁটা হাতে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়েন।

মুখ্যমন্ত্রী জানান, কলকাতা এবার থেকে পরিষ্কার থাকবে। গঙ্গা এবং গঙ্গার ঘাটগুলিকে আবর্জনা এবং দূষণমূক্ত রাখতে বছরভর এই ধরনের কর্মসূচি চলবে। তার আনুষ্ঠানিক সূচনা হল বুধবার থেকে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘পুরো কলকাতা, পুরো রাজ্যকে পরিষ্কার করতে হবে। উন্নয়নও হবে। তবে তার সঙ্গেও স্বচ্ছতাও জরুরি। আগামী দিনে গঙ্গাকে আরও দূষণমুক্ত করে ‘নমামী গঙ্গে’ প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করা হবে।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই জানানো হয়েছিল স্বচ্ছতা অভিযান শুরু হবে রাজ্যে। পাঁচ দিন ধরে চলবে এই অভিযান। ১৭ জুন গঙ্গা পরিষ্কার অভিযান চলবে। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির পরিস্কল্পনা আগে থেকেই ছিল। পূর্বনির্ধারিত সেই কর্মসূচি অনুযায়ী স্বচ্ছতা অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

Continue Reading

Previous: চেনা ছন্দে নীল সাদা জার্সিতে মেসি, আলজেরিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা
Next: জি-৭ মঞ্চে ট্রাম্পের সামনেই ভারতীয় নাবিকদের মৃত্যুর প্রসঙ্গ তুললেন মোদী; সমুদ্র নিরাপত্তা নিয়েও দিলেন বার্তা

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.