Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • চেনা ছন্দে নীল সাদা জার্সিতে মেসি, আলজেরিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

চেনা ছন্দে নীল সাদা জার্সিতে মেসি, আলজেরিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

Online Desk জুন 17, 2026
messi.png

ওঙ্কার ডেস্ক: দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। আর আলবিসেলেস্তাদের হয়ে তিনটি গোলই করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের সাথে সাথেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী। ব্রাজিল কিংবদন্তী রোনাল্ডো নাজারিওকে টপকে প্রাক্তন জার্মান মহাতারকা মিরোস্লাভ ক্লোজের সাথে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের মালিক হলেন মেসি।
এই ম্যাচে একের পর এক গোল করার সাথে সাথেই একের পর এক রেকর্ড গড়তে থাকেন লিও। ম্যাচের ১৭ মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে প্রথম গোল করেন। পেলেকে সরিয়ে এমবাপ্পে এবং জার্ড মুলারের পাশে বসেন। পাশাপাশি, ফিফা বিশ্বকাপের ইতিহাসে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ পাঁচ গোল করার রেকর্ডে রিভেলিনোর পাশে বসেন তিনি।দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মেসির পা থেকে আসে দ্বিতীয় গোল। ৭৬ মিনিটে আলজেরিয়ার জালে তৃতীয় বার বল জড়ান। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মিরোস্লাভ ক্লোজের (১৬ গোল) পাশে বসলেন লিওনেল মেসি।
বর্তমানে ১৬ টি করে গোল করে মেসি এবং ক্লোজে রয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছেন রোনাল্ডো নাজারিওকে (১৫)। তৃতীয় স্থানে গার্ড মুলার এবং কিলিয়ান এমবাপ্পে (১৪)। চলতি বিশ্বকাপেই মেসি এবং এমবাপ্পে – দুজনের কাছেই সুযোগ রয়েছে এই রেকর্ডের সিংহাসনে বসার।

Post Views: 19

Continue Reading

Previous: দক্ষিণবঙ্গে এখনও দেখা নেই বর্ষার, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
Next: স্বচ্ছতা অভিযান, ঝাঁটা হাতে বাগবাজার ঘাট পরিষ্কারে হাত লাগালেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026

You may have missed

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.