Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘দাগি’ চাকরিহারাদের পরীক্ষায় বসার সুযোগ কেন? হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি

‘দাগি’ চাকরিহারাদের পরীক্ষায় বসার সুযোগ কেন? হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি

Online Desk জুলাই 9, 2025
20250709_173157.jpg

ওঙ্কার ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় ‘দাগি’রা অংশ নিতে পারবে না বলে আগেই জানিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বুধবার ফের এই বিষয়ে এসএসসিকে প্রশ্নের মুখে ফেলল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে এসএসসি কেন দাগিদের পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে?

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের বেঞ্চ প্রশ্ন করে, এসএসসি কেন ‘দাগি’ বা ‘চিহ্নিত অযোগ্য’দের পাশে দাঁড়াচ্ছে? ‘দাগি’দের পাশে দাঁড়ানোর মতো কোনও অবস্থানে স্কুল সার্ভিস কমিশন রয়েছে কি না সে বিষয়েও জানতে চায় আদালত। এ ছাড়া নিয়োগপ্রক্রিয়ায় যোগ দেওয়া বা না-দেওয়া নিয়ে কমিশন কী ভাবে প্রভাবিত হচ্ছে সে বিষয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। এদিন আদালতে স্কুল সার্ভিস কমিশনের তরফে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দাগি’দের চাকরি বাতিল হয়েছে। তাদের বেতনও ফেরত দিতে হচ্ছে। কিন্তু দাগিদের কেন পরীক্ষায় বসতে দেওয়া হবে না? তিনি বলেন, ‘একাধিক শাস্তি কি পাওয়া উচিত একই দোষের জন্য?’

উল্লেখ্য কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং এসএসসি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। এদিন ডিভিশন বেঞ্চও প্রশ্ন তোলে এসএসসির ভূমিকা নিয়ে। হাইকোর্ট আরও জানতে চায়, যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তাদের মধ্যে কত জন এখনও পর্যন্ত নতুন পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন? জবাবে কমিশন আদালতে জানায়, ‘দাগি’দের ১৮০ জন এখনও পর্যন্ত আবেদন করেছে। শতাংশের হিসেবে যা ১০ শতাংশ।

Post Views: 269

Continue Reading

Previous: দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি; কলকাতা-সহ রাজ্য জুড়ে জলজট, এ ভোগান্তি থেকে স্বস্তি কবে?
Next: অবশেষে বিয়ের পিঁড়িতে সলমন খান! কবে কোথায় জানেন?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.