Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি; কলকাতা-সহ রাজ্য জুড়ে জলজট, এ ভোগান্তি থেকে স্বস্তি কবে?

দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি; কলকাতা-সহ রাজ্য জুড়ে জলজট, এ ভোগান্তি থেকে স্বস্তি কবে?

Online Desk জুলাই 9, 2025
rain.png

ওঙ্কার ডেস্ক: নিম্নচাপের জেরে চলতি সপ্তাহের শুরু থেকেই বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকালেই কলকাতার নানা এলাকায় হাঁটুজল জমে ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, নর্থ পোর্ট থানা, কলেজ স্ট্রিট, বৌবাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে। শহরতলির বেহালা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজও বাদ যায়নি। কলকাতা পুরসভার দাবি, রাতেই বেশির ভাগ এলাকার জল নেমে গিয়েছে। তবে বৃষ্টি থামেনি একেবারেই। বুধবার দুপুর পর্যন্তও ঝিরঝিরে বৃষ্টি চলছে শহরজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সতর্ক করেছে, বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ফলে আবারও জলজটের আশঙ্কায় চিন্তায় শহরবাসী।
আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে বটে, তবে একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে সর্বাধিক ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। শ্রীনিকেতনে ৯০ মিলিমিটার, বাঁকুড়ায় ৬০ মিলিমিটার, বহরমপুর ও বসিরহাটে ৫০ মিলিমিটার, উলুবেড়িয়া ও ক্যানিংয়ে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। লাভায় রেকর্ড ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকেই বেশির ভাগ রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়েছে। জলযন্ত্রণা কিছুটা কমলেও বুধের বৃষ্টি নিয়ে সতর্ক রয়েছে পুর প্রশাসন। কলকাতা পুরসভার নিকাশি বিভাগকে সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নতুন করে জল জমার সমস্যা না হয়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি চলতেই পারে।

Post Views: 232

Continue Reading

Previous: ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ স্থগিতাদেশের মেয়াদ শেষ, ব্রিক্‌স দেশগুলির উপরও শুল্কের খাঁড়া
Next: ‘দাগি’ চাকরিহারাদের পরীক্ষায় বসার সুযোগ কেন? হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.