Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অবশেষে বিয়ের পিঁড়িতে সলমন খান! কবে কোথায় জানেন?

অবশেষে বিয়ের পিঁড়িতে সলমন খান! কবে কোথায় জানেন?

Online Desk জুলাই 9, 2025
hyyfhf.png

ওঙ্কার ডেস্ক: বলিউডের এখনও ‘এলিজিবল ব্যাচেলর’ তিনি। বলিউডের সুপারস্টার সলমন খান। বয়স সংখ্যামাত্র। পর্দায় তাঁর জাদু আজও বহু অষ্টাদশীর মনে ঝড় তোলে। তা সত্ত্বেও বলিউডের ভাইজান কবে বিয়ের পিঁড়িতে বসবেন সেই প্রশ্ন কমবেশি সকলের মনেই ঘুরপাক খায়। এর মাঝেই হঠাৎ সোশাল মিডিয়ায় বোমা ফাটালেন সলমন খান। বুধবার এক পোস্টে বিয়ের ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেতা। সলমনের এই পোস্টের পরই তাঁর অনুরাগীরা রীতিমতো অবাক। অনেকের মনেই প্রশ্ন জাগছে তাহলে কি অবশেষে নিজের জীবনের সেই ভালোবাসাকে খুঁজে পেয়েছেন সলমন যার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তিনি?
আসলে বুধবার সলমন তাঁর পরিচালক ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে বোন ও ভগ্নীপতির ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘শুভ জন্মদিন অতুল। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তোমাকে অনেকটা ভালোবাসা।’ সঙ্গে ভাইজান আরও লিখেছেন, ‘আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।’ ব্যস তারপরেই সলমনের পোস্টের শেষ এই লাইন থেকেই শুরু হয়েছে গুঞ্জন।
অনেকেরই প্রশ্ন, পুরনো রসিকতার ভঙ্গিমাতেই এই কথা বলেছেন কি সলমন? নাকি তাঁর মনে নিজেকে জীবনের সব ভূমিকায় দেখার পুরোদস্তুর ইচ্ছা রয়েছে বলে তিনি এবার বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন? উত্তর খুঁজতে ব্যস্ত নেটপাড়া। যদিও সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে সলমন বলেছিলেন, “এখন সামান্য কারণে বিয়ে ভেঙে যাচ্ছে। ধুমধাম করে বিয়ে করে কিছুদিনের মাথাতেই বিয়ে ভেঙে যাচ্ছে। এখন জীবনের এতটা পথ পেরিয়ে এসে বিয়ে করে এগুলো সামলানো আমার পক্ষে সম্ভব নয়।” কিন্তু হঠাৎই ভাইজানের নতুন এই পোস্টের পর থেকে এক নতুন জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়।

Post Views: 255

Continue Reading

Previous: ‘দাগি’ চাকরিহারাদের পরীক্ষায় বসার সুযোগ কেন? হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি
Next: বিজেপি মানহানি করেছে! ১ কোটি টাকা দাবি তৃণমূল নেতার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.