Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভিআইপি রোড থেকে সল্টলেক হয়ে ইএম বাইপাসে নতুন ব্রিজ; কবে খোলা হবে সাধারণের জন্য

ভিআইপি রোড থেকে সল্টলেক হয়ে ইএম বাইপাসে নতুন ব্রিজ; কবে খোলা হবে সাধারণের জন্য

Online Desk নভেম্বর 13, 2025
bailey-bridge.png

ওঙ্কার ডেস্ক: বাগুইআটি থেকে সল্টলেক ও ইএম বাইপাসে যান চলাচল আরও সহজ করতে তৈরি হচ্ছে নতুন ব্রিজ। ভিআইপি রোডের সঙ্গে সল্টলেক সেক্টর ভি ও বাইপাসের সরাসরি সংযোগ গড়ে তোলার লক্ষ্যেই এই প্রকল্প হাতে নিয়েছে রাজ্যের নগরোন্নয়ন দফতর। ইতিমধ্যেই ২৪ অক্টোবর ২০২৫ তারিখে শুরু হয়েছে সেতুর নির্মাণকাজ। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এই কাজের দায়িত্বে রয়েছে। সম্পূর্ণ ইস্পাতের তৈরি প্রিফ্যাব্রিকেটেড কাঠামোয় নির্মিত হচ্ছে এই বেইলি ব্রিজ, যার দৈর্ঘ্য হবে প্রায় ৪৬ মিটার এবং প্রস্থ ৭.৫ মিটার, জানিয়েছে প্রশাসন।
বর্তমানে লেকটাউন সংলগ্ন অঞ্চলে একটি একমুখী ব্রিজ রয়েছে, যা দিয়ে কেবল একদিকে যান চলাচল সম্ভব। কিন্তু নতুন সেতুটি দ্বিমুখী হবে, ফলে একইসঙ্গে দুই দিকের গাড়ি চলাচল করতে পারবে। এতে উত্তর-পূর্ব কলকাতার যানজট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকরা। বিশেষ করে অফিস যাওয়ার সমর ভিআইপি রোড, সল্টলেক সেক্টর ভি এবং ইএম বাইপাসের সংযোগস্থলে যে প্রচণ্ড যানজট তৈরি হয়, তা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা।
এই সেতুটি চালু হলে বিমানবন্দর দিক থেকে আসা যানবাহন সহজেই সল্টলেকের ভিতর দিয়ে বাইপাসে পৌঁছে যাবে। একইভাবে বাইপাস দিক থেকে শহরের উত্তরে যাতায়াতেরও বিকল্প পথ তৈরি হবে। বর্তমানে এই পথে চলাচলের জন্য যে অল্প কয়েকটি সরু ব্রিজ রয়েছে, তার ওপর চাপ কমাতেও এই সেতুটি বড় ভূমিকা নেবে।
রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, সবকিছু পরিকল্পনামাফিক চললে চলতি বছরের শেষের মধ্যেই অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরের আগেই সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তবে চূড়ান্ত সময়সূচি নির্ভর করছে অবকাঠামোগত কাজ শেষ হওয়া এবং ট্রাফিক পুলিশের অনুমোদনের ওপর। নির্মাণ চলাকালীন এলাকায় কিছুটা যানবাহন নিয়ন্ত্রণ ও বিকল্প রুট চালু রাখা হবে বলে জানিয়েছে প্রশাসন। পুরো ব্রিজ সম্পুর্ন করতে মোট ছয় কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে।
এই প্রকল্প সম্পূর্ণ হলে উত্তর কলকাতা ও পূর্ব কলকাতার মধ্যে যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করছেন অনেকে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ হিসেবে এটি আগামী দিনে এক বড় ভূমিকা নেবে বলে আশা।

Post Views: 230

Continue Reading

Previous: প্রাক্তন সেনা কর্মী শশীকান্ত হালদারের নাম নেই ভোটার তালিকায় ,চিন্তায় ৮৭ বছরের বৃদ্ধ ও তার পরিবার
Next: চলতি বছরে একাধিক জায়গায় ধারাবাহিক হামলা চালনোর কথা ছিল উমর দলের; তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.