Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রকাশিত হল মানসিক স্বাস্থ্য ও প্রতারণা নিয়ে গ্রন্থ ‘স্কার্স বিনীথ দ্য সাইলেন্স’

প্রকাশিত হল মানসিক স্বাস্থ্য ও প্রতারণা নিয়ে গ্রন্থ ‘স্কার্স বিনীথ দ্য সাইলেন্স’

Online Desk নভেম্বর 30, 2025
Screenshot-2025-11-30-180740.png

অঞ্জন চট্টোপাধ্যায়, কলকাতা: গত ২৮শে নভেম্বর, শুক্রবার, কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হলো ডঃ পারমিতা ভট্টাচার্য রচিত নতুন গ্রন্থ ‘স্কার্স বিনীথ দ্য সাইলেন্স’ । এই বইটি একজন দোষী সাব্যস্ত ব্যক্তি এবং প্রতারণার শিকার হওয়া এক নারীর বাস্তব জীবনের গল্প তুলে ধরেছে, যা আধুনিক সমাজে মানসিক স্বাস্থ্য ও নারীজীবনের জটিল দিকগুলি নিয়ে আলোকপাত করে।

সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেত্রী, শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও সমাজকর্মী অলকানন্দা রায়।

লেখিকা ডঃ পারমিতা ভট্টাচার্য একজন সুপরিচিত কাউন্সেলর ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। কিং’স কলেজ লন্ডন থেকে ডিগ্রিপ্রাপ্ত এই লেখিকা কর্পোরেট কৌশলবিদ এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবেও পরিচিত। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা থেকে উঠে আসা এমন একাধিক বাস্তব কাহিনি এই গ্রন্থে স্থান পেয়েছে।

অনুষ্ঠানে এক মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জুলি ব্যানার্জী মেহতা, শাহানশাহ মির্জা, প্রসূন ব্যানার্জী , ডঃ জোনাকী মুখার্জী,।

ডঃ ভট্টাচার্য আশা প্রকাশ করেন যে বইটি পাঠকদের আত্ম-অনুসন্ধানে সাহায্য করবে এবং জীবনে বয়ে চলা ক্ষতগুলিকে নিরাময় করার শক্তি যোগাবে।

এছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রত্যেকেই বর্তমান সমাজে মানসিক চাপ, প্রতারণা ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব নিয়ে এই বইটির সময়োপযোগী গুরুত্বের কথা তুলে ধরেন।

Post Views: 76

Continue Reading

Previous: অনবদ্য রো কো জুটি, কোহলি করলেন ৫২তম শতরান
Next: পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের টোপ দিয়ে প্রতারণা,গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.