Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘ডিজিটাল গ্রেফতারি’র মাস্টারমাইন্ডকে পাকড়াও কলকাতা পুলিশের

‘ডিজিটাল গ্রেফতারি’র মাস্টারমাইন্ডকে পাকড়াও কলকাতা পুলিশের

Online Desk জানুয়ারি 10, 2025
digital-arrest.jpg

ওঙ্কার ডেস্ক: ডিজিটাল গ্রেফতারি নিয়ে বেশ কয়েকমাস ধরে সারা দেশে চর্চা চলছে। সাইবার প্রতারকরা নানা ফাঁদ পেতে মানুষের কাছ থেকে টাকা লুঠ করার জন্য এই পদ্ধতির আশ্রয় নিচ্ছে। যা নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার এই চক্রের তদন্তে নেমে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ।
ডিজিটাল গ্রেফতারি চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করলেন তদন্তকারীরা। বেঙ্গালুরুর জেপি নগর থেকে মূল অভিযুক্ত চিরাগ কাপুরকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। এপর্যন্ত কলকাতা পুলিশ ৯৩০ ডিজিটাল গ্রেফতারি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ১১ জনকে গ্রেফতার করেছে। এই চক্র গোটা দেশজুড়ে ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে প্রায় ১০০ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছে বলে খবর লালবাজার সূত্রের ৷
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত চিরাগ দাবি করেছে, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই চক্র চালাতে গিয়ে সাতমাস ধরে গ্রেফতার এড়িয়ে গিয়েছেন। এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘চিরাগ কাপুর দিল্লির বাসিন্দা।’

প্রসঙ্গত, গত বছর কলকাতা পুলিশের সাইবার সেলে এক মহিলা অভিযোগ দায়ের করেন। তাতে বলা হয়, পুলিশ পরিচয় দিয়ে তাঁকে ফোন করা হয়। ফোনের অন্যপ্রান্ত থেকে বলা হয় ওই মহিলার নামে দিল্লিতে একটি পার্সেল রয়েছে। যাতে প্রচুর পরিমাণ মাদকদ্রব্য আছে। এর কিছুক্ষণের মধ্যে ওই মহিলাকে ডিজিটাল গ্রেফতারির হুঁশিয়ারি দেওয়া হয়। শুনে ভয় পেয়ে যান তিনি।
গোয়েন্দা সূত্রের খবর, এরপর চিরাগ কাপুর পরিচালিত চক্রের সদস্যরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঠিয়ে টাকা ফেলতে বলেন ওই মহিলাকে। ৪৭ লক্ষ টাকা দাবি করা হয় প্রতারকদের তরফে। ওই টাকা দিলে মহিলাকে তাঁরা মাদক পাচারের মামলা থেকে রেহাই দেবে বলেও জানানো হয়। বেশ কয়েক ধাপে প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েও দেন ভীত ওই মহিলা। পরে যখন বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা হচ্ছে, তখন পুলিশের দ্বারস্থ হন।

Post Views: 151

Continue Reading

Previous: হাসিনা- ইউনুস একই মুদ্রার এপিঠ-ওপিঠ, তোপ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির
Next: জানুয়ারির ২য় সপ্তাহে কে এগিয়ে রইল টিআরপি তালিকায়? শীর্ষ স্থানে জি বাংলা নাকি স্টার জলসা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.