Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রস্তুতি নয় চ্যালেঞ্জ নিচ্ছি; মিঠুনের বিরুদ্ধে বললেন কুণাল ঘোষ

প্রস্তুতি নয় চ্যালেঞ্জ নিচ্ছি; মিঠুনের বিরুদ্ধে বললেন কুণাল ঘোষ

Online Desk সেপ্টেম্বর 5, 2025
kunal-ghosh.png

ওঙ্কার ডেস্ক: বাংলার রাজনীতিতে এখন মিঠুন কুণাল নিয়ে তোলপাড়। একদা দাদা ভাই বলে অবিহিত করত একে অপরকে, এখন তাঁরাই একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় কটাক্ষ করে চলেছেন। বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তৃণমূল নেতা কুণাল ঘোষের মধ্যে রাজনৈতিক সংঘাত আদালতের দোরগোড়ায় পৌঁচেছে।
মিঠুন চক্রবর্তী কুণালের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্দেশ্যমূলক ভাবে কুণাল তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অসত্য, কুরুচিকর মন্তব্য করেছেন। বিশেষ করে চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে আত্মরক্ষার দাবি এবং তাঁর ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের মতো বিষয়কেই মামলার ভিত্তি করেছেন মিঠুন।
এদিকে কুণাল ঘোষ প্রথম থেকেই স্পষ্ট করেছেন, তিনি মোটেই বিচলিত নন। বৃহস্পতিবারই সেই বার্তা দিয়েছিলেন তিনি। শুক্রবার আরও এক ধাপ এগিয়ে তিনি ঘোষণা করেন, মিঠুনের মামলার মোকাবিলা করবেন ‘রাজীব কুমার মডেল’-এর মতো করেই। তাঁর বক্তব্য, আদালতে গিয়ে তিনি আবেদন করবেন, তাঁকে মিঠুনের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক এবং সাক্ষী হিসেবে সিবিআইয়ের এক এসপিকে হাজির রাখা হোক। এমনকি কুণালের দাবি, তাঁর কাছে আরও এমন সাক্ষী রয়েছেন যাঁরা কোর্টে দাঁড়ালে মিঠুনের পরিস্থিতি জটিল হয়ে উঠবে।
শুক্রবার সকাল পর্যন্ত মিঠুনের মামলার নোটিস হাতে পাননি বলেও জানিয়েছেন কুণাল। তবে তাঁর ধারণা, খুব শীঘ্রই সেই নোটিস পৌঁছবে। অন্যদিকে বিজেপি নেতার তরফে স্পষ্ট বার্তা, তাঁর এবং পরিবারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কুণালের বিরুদ্ধে এই লড়াই আদালতেই চালিয়ে যাবেন তিনি। ফলে রাজনৈতিক সংঘাত এখন রূপ নিতে চলেছে আইনি লড়াইয়ে, যেখানে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানাচ্ছেন।

Post Views: 88

Continue Reading

Previous: গভীর রাতে চিলেকোঠা দিয়ে তরুণীর ঘরে ঢুকে ধর্ষণ! আরজি কর করে দেওয়ার হুমকি অভিযুক্তদের
Next: প্রবল ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান; ২৪ ঘন্টায় ৬ বার কম্পন অনুভূত পড়শি দেশে

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.