Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গভীর রাতে চিলেকোঠা দিয়ে তরুণীর ঘরে ঢুকে ধর্ষণ! আরজি কর করে দেওয়ার হুমকি অভিযুক্তদের

গভীর রাতে চিলেকোঠা দিয়ে তরুণীর ঘরে ঢুকে ধর্ষণ! আরজি কর করে দেওয়ার হুমকি অভিযুক্তদের

Online Desk সেপ্টেম্বর 5, 2025
rape-d.jpg

ওঙ্কার ডেস্ক: রাতে এক তরুণীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। ইতিমধ্যে তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক জনকে গ্রেফতার করতে তল্লাশি চালানো হচ্ছে।

নির্যাতিতার অভিযোগ, রাতে তিনি ঘরে ঘুমোচ্ছিলেন। পাশের ঘরে শুয়ে ছিলেন তাঁর মা। গভীর রাতে চিলেকোঠা দিয়ে ঘরে ঢোকে দুই অভিযুক্ত। প্রথমে তরুণীর মা যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয় অভিযুক্তরা। এর পর তরুণীর ঘরে ঢুকে তাঁর মুখ ও গলা চেপে ধরে ধর্ষণ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অভিযুক্তের নাম শুভ সাহা ও সঞ্জয় দাস। নির্যাতিতার আরও অভিযোগ, তাঁর পোশাক ছিঁড়ে দেয় অভিযুক্তরা, তাঁর শরীরে আঁচড়ে নেওয়া হয়। দুই অভিযুক্তের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনও রকমে পালিয়ে বাইরে আসেন তিনি। এর পর তাঁর মায়ের ঘর খুলে দেন। আর তখনই পালিয়ে যায় অভিযুক্তরা। যাওয়ার আগে তারা হুমকি দিয়ে যায়, পুলিশে অভিযোগ জানালে ‘আরজি কর কাণ্ড করে দেওয়া হবে’।

এমন হুমকির মুখে পড়েও পুলিশকে গোটা বিষয়টি জানায় নির্যাতিতার পরিবার। দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। এই অভিযোগের পর গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে সঞ্জয় দাসকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। তবে এখনও বেপাত্তা অন্য অভিযুক্ত শুভ সাহা।

Post Views: 102

Continue Reading

Previous: একমাথা ধূসর চুল-চোখে সানগ্লাস, আউটডোরে শুটিং কড়া নিরাপত্তায় ক্যামেরাবন্দি হলেন বলিউড বাদশা
Next: প্রস্তুতি নয় চ্যালেঞ্জ নিচ্ছি; মিঠুনের বিরুদ্ধে বললেন কুণাল ঘোষ

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.