Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • একমাথা ধূসর চুল-চোখে সানগ্লাস, আউটডোরে শুটিং কড়া নিরাপত্তায় ক্যামেরাবন্দি হলেন বলিউড বাদশা

একমাথা ধূসর চুল-চোখে সানগ্লাস, আউটডোরে শুটিং কড়া নিরাপত্তায় ক্যামেরাবন্দি হলেন বলিউড বাদশা

Online Desk সেপ্টেম্বর 5, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: একমাথা ধূসর চুল। পাক ধরেছে দাড়ি-গোঁফেও। চোখে সানগ্লাস। ব্যাগ পিঠে বিদেশের ফুটপাতে শাহরুখ খান। কড়া নিরাপত্তার সঙ্গে আউটডোরে শুটিং করছেন বলিউড বাদশা। একনজরে তাঁকে চেনা দায়! পরবর্তী সিনেমা ‘কিং’-এর জন্যেই আসলে এহেন লুকে আবির্ভাব শাহরুখ খানের। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মত। ষাটোর্ধ্ব বাদশার মারকাটারি অবতার দেখে উন্মাদনার পারদ তুঙ্গে।
সম্প্রতি, ‘কিং’-এর সেট থেকে ফাঁস হয়েছে ভাইরাল এই ছবি। আর সেটা দেখেই আবারও ‘কিং’-এর শাহরুখের প্রবীণ লুক দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। যদিও নির্মাতাদের তরফে বাদশার কিং অবতার নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সাম্প্রতিক ভাইরাল এই ছবি দেখে ভক্তমহল উত্তেজনা যে বাড়ছে, তা বলাই বাহুল্য। ঘোষণার পর থেকেই শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য প্রকাশ্যে এসেছে। বিশেষ করে বিগ বাজেট এই ছবির তারকাময় কাস্টিংয়ের দিকেই নজর দর্শক-অনুরাগীদের। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে জানা গিয়েছে। মাসখানেক আগে ‘কিং’-এর জন্য ট্যাটু শোভিত পেশি দেখিয়ে নেটভুবনে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেতা।
এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করতে গিয়েই সদ্য গুরুতর চোট পান বাদশা। যার জন্যে হাতে ব্যান্ডেজ নিয়েই সম্প্রতি ছেলে আরিয়ান খানের ডেবিউ সিরিজের প্রচারে অংশ নিয়েছিলেন। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষের দিক কিংবা অক্টোবর মাসের মাঝামাঝি ‘কিং’ ছবির শুটিং শুরু হবে। যদিও কিং খানের টিমের তরফে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। প্রসঙ্গত , ‘কিং’ ছবিতে স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। মেগাবাজেট ছবি মুক্তি পাবে ২০২৬ সালে।

Post Views: 104

Continue Reading

Previous: ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণন এবং শিক্ষক দিবস, ইতিহাসের এই যোগসূত্রের আসল কারণ জানেন?
Next: গভীর রাতে চিলেকোঠা দিয়ে তরুণীর ঘরে ঢুকে ধর্ষণ! আরজি কর করে দেওয়ার হুমকি অভিযুক্তদের

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.