Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মোহনবাগানের সহ সভাপতি থেকে পদত্যাগ কুণাল ঘোষের

মোহনবাগানের সহ সভাপতি থেকে পদত্যাগ কুণাল ঘোষের

Online Desk মে 26, 2026
Kunal.jpg

স্পোর্টস রিপোর্টার : মোহনবাগানের সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কুণাল ঘোষ। রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন ক্রীড়া প্রশাসনে রাজনীতির লোকেদের নিয়ে প্রশ্ন ওঠে। আর মোহনবাগান ক্লাবে ২০২২ সাল থেকে সহ সভাপতি ছিলেন কুণাল। এদিন সভাপতি দেবাশিস দত্তকে পদত্যাগ পত্র পাঠান তিনি। রাজ্যে তৃণমূলের ভরাডুবিতেও কুণাল কিন্তু বেলেঘাটা থেকে ভোটে জিতে বিধায়ক হন। তবে শুধু কুণাল ঘোষ নন অরূপ রায়, স্বপন বন্দোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব মোহনবাগান কর্মসমিতিতে আছে তাঁদের অনেকেই পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে। গতবছর মোহনবাগান নির্বাচন হয়নি তৃণমূল সরকারের হস্তক্ষেপেই।এদিন
নিজের ফেসবুকে কুনাল লেখেন, “মোহনবাগানের মত ঐতিহ্যশালী ক্লাবের সহ সভাপতি হিসেবে আমি দু’দফায় কাজ করার সুযোগ পাওয়ায় আমি ধন্য ও কৃতজ্ঞ।”

জ্ঞান হওয়া থেকে আমি মোহনবাগান। আমার হাঁটা শেখাও এই লনে। বাল্য, কৈশোর থেকে মাঠের গ্যালারিতে। ক্লাব সাসপেনশনের মুখে পড়ার সময় সমর্থকদের বিপুল সই নিয়ে মানসদা, বিদেশদা, আমি দিল্লিতে এআইএফএফ দপ্তরে গিয়ে বৈঠকও চোখের উপর ভাসে। পরে সহ সভাপতি হিসেবেও সাধ্যমত গঠনমূলক কাজে সঙ্গে থাকার চেষ্টা করেছি। সেই কাজ করতেও ভালো লেগেছে। আমার প্রস্তাবমত ক্লাবে ‘স্পোর্টস লাইব্রেরি’ চালু করায় আপনাকে ধন্যবাদও জানাই।

এখন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সহসভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি মোহনবাগান সদস্য, সমর্থক হিসেবেই থাকব। দয়া করে ইস্তফা গ্রহণ করবেন। সভাপতি আপনি এবং সচিব সৃঞ্জয় বোস, আপনাদের নেতৃত্বে এবং কর্মসমিতির সক্রিয়তায় মোহনবাগান এগিয়ে চলুক। আন্তরিক শুভেচ্ছা থাকল। এইসঙ্গে তিনি জানিয়ে দেন, “এই হোয়াটসঅ্যাপকেই আমার চূড়ান্ত ইস্তফাপত্র হিসেবে গ্রহণ ও অনুমোদন করবেন।”

Post Views: 96

Continue Reading

Previous: তৃণমূলের বিদ্রোহী জনপ্রতিনিধিদের নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Next: মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা, তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী দম্পতির

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.