Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • গম্ভীরের জায়গায় গোয়েঙ্কার লখনউ দলের মেন্টর জাহির

গম্ভীরের জায়গায় গোয়েঙ্কার লখনউ দলের মেন্টর জাহির

Online Desk আগস্ট 29, 2024
FB_IMG_1724845437392.jpg

স্পোর্টস ডেস্ক :—–আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচ কাম মেন্টর হিসেবে যুক্ত হলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন বাঁ হাতি পেসার জাহির খান। এদিন সঞ্জীব গোয়েঙ্কার কলকাতার আরপিএসজি অফিসে জাহিরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।এদিন সঞ্জীব গোয়েঙ্কা জানান,’জাহিরের অভিজ্ঞতায় অতীতে ভারতীয় দল এবং বাকি আইপিএলের বাকি দলেরা সমৃদ্ধ হয়েছে। আশা করছি ওকে পেয়ে আমরা উপকৃত হব।’জাহির জানালেন,ওরা মাত্র ৩ বছর আইপিএলে খেলছে আর তিন বছরে দু’বার দল প্লে অফে পৌঁছেছে। যা যথেষ্ট ভাল পারফরমেন্স। এখান থেকে কীভাবে আরও এগিয়ে যেতে হবে সেই বিষয়ে ভাবতে হবে। আইপিএলের মতো টুর্নামেন্টে জয় আর হারের মার্জিন খুবই কম। আমি মুম্বই ইন্ডিয়ান্স দীর্ঘদিন ছিলাম। অনেকের সঙ্গে কাজ করেছি। অনেক নতুন জিনিস শিখেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাব।’প্রসঙ্গত অতীতে তিনটে আইপিএল দলের হয়ে খেলেন জাহির। এই তালিকায় রয়েছে , রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স আর দিল্লি ডেয়ারডেভিলস।আইপিএলের ইতিহাসে প্রথম বল জাহিরই করেন। আইপিএলে মোট ১০২ উইকেট নেন। ২০১৭ সালে দিল্লির দলের অধিনায়ক ছিলেন। সেই বছরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। গত বছর থেকেই গৌতম গম্ভীর লখনউ দলের মেন্টরের পদ থেকে সরে যান।গত বছর লোকেশ রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা ঝামেলা চর্চার বিষয়ের ছিল। প্রথমে ভাবা হয় আর লখনউতে খেলবেন না রাহুল। তবে একদিন আগেই কলকাতায় এসেছিলেন কেএল রাহুল। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক করেন। জানা গিয়েছে, লখনউয়ে থাকলেও আর অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না তাঁকে। অধিনায়কের দৌড়ে এগিয়ে নিকোলাস পুরান এবং ক্রুনাল পাণ্ডিয়া।‌ এদিন অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি লখনউয়ের কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা জানান, ‘নভেম্বর পর্যন্ত সময় আছে। তাই অধিনায়ক রিটেনশন‌ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি এলএসজি। আগে আইপিএলের নতুন নিয়মাবলী প্রকাশিত হোক। তারপর এই নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।’

Post Views: 71

Continue Reading

Previous: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহায়তায় নতুন প্রযুক্তি আইএফএর
Next: ফাঁসির বিরুদ্ধে APDR

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.