Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • একদিনেই সাসপেন্ড ৩৩ জন সাংসদ, তালিকায় বাংলার ১০

একদিনেই সাসপেন্ড ৩৩ জন সাংসদ, তালিকায় বাংলার ১০

Online Desk ডিসেম্বর 18, 2023
lok-sabha.jpg

সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ সোমবার একদিনেই সাসপেন্ড ৩১ জন সাংসদ। লোকসভায় অধিবেশন শুরুর পরেই পাস হয়ে যায় পোস্ট অফিস বিল। প্রতিবাদে তুমুল হট্টগোল শুরু করেন বিরোধীরা। তার জেরেই সাসপেন্ড করা হয়েছে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সহ ৩৩ সাংসদকে।
গত বুধবার সংসদের মধ্যে স্মোক বম্ব নিয়ে দুই ব্যক্তির হানা দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। এই ঘটনায় বিশেষ আলোচনা চেয়ে একাধিকবার সুর চড়িয়েছে কংগ্রেস সহ সকল বিরোধীরা। গত শুক্রবারও এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড হয়েছিলেন ১৫ জন সাংসদ। এদিন, দুপুর পর্যন্ত অধিবেশন মুলতুবি থাকার পরে আলোচনা শুরু হয়। খানিকক্ষণের মধ্যেই শুরু হয়, তুমুল হট্টগোল। তার জেরে ৩৩ জন সাংসদকে সাসপেন্ড করে দেন স্পিকার। সেই তালিকায় রয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, তৃণমূলের সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার। শীতকালীন অধিবেশনে আর যোগ দিতে পারবেন না তাঁরা। সাসপেন্ড হবার পর ক্ষোভ উগরে দেন অধীর চৌধুরী।
প্রসঙ্গত, সংসদের দুই কক্ষ মিলিয়ে চলতি অধিবেশনে সাসপেন্ড হলেন ৪৭ জন সাংসদ। তাঁদের মধ্যে প্রায় সকলেই সংসদের নিরাপত্তা লঙ্ঘন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চেয়েছিলেন।

Post Views: 76

Continue Reading

Previous: পৃথক রাজ্যের দাবিতে কে এল ও র জেলাশাসকের কার্যালয় অভিযান
Next: হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা জগদ্দলে

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.